চট্টগ্রামের সীতাকুণ্ডে এক দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাত দল এ সময় বাড়ির সদস্যদের সবাইকে অস্ত্রের মুখে জিম্মি করে স্বর্ণালংকারসহ নগদ ৭ লক্ষ টাকা লুটে নেয়।
রবিবার দিবাগত রাত আনুমানিক ৩ টার দিকে এ ডাকাতির ঘটনাটি ঘটে। স্থানীয় ও ভুক্তভোগী সূত্রে জানা যায়, এইদিন রাত আনুমানিক ৩ টার দিকে সীতাকুণ্ড উপজেলার ফৌজদারহাট এলাকায় অবস্থিত বীর মুক্তিযুদ্ধা কমান্ডার জহুরুল আলম চৌধুরীর বাড়িতে হানা দেয়। এ সময় বাড়ির পেছনের বেলকনির গ্রিল কেটে ডাকাতরা ঘরে ঢুকে পড়ে। পরে তারা মহিলা সদস্যদের হাত মুখ বেঁধে অস্ত্রের মুখে জিম্মি করে আনুমানিক ৩০ ভরি স্বর্ণালংকার ও নগদ ৭ লক্ষ টাকা লুটে নিয়ে পালিয়ে যায়।
এ বিষয়ে বাড়ির মালিক ভুক্তভোগী বীর মুক্তিযোদ্ধা কমান্ডার জহুরুল আলম চৌধুরী বলেন, ডাকাতির সময় আমি পাশের রুমে ছিলাম। সেজন্য আমি জানতে পারিনি। তবে ডাকাত দল চলে যাওয়ার পর আমি জানতে পেরেছি। এ বিষয়ে আমি সীতাকুণ্ড মডেল থানায় একটি মামলা দায়ের করেছি।

