সীতাকুণ্ডে গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার – দৈনিক আজাদী

সীতাকুণ্ডে গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার – দৈনিক আজাদী

সীতাকুণ্ডে নাসরিন আক্তার (২১) নামের এক গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার দিবাগত রাত আনুমানিক ২টার দিকে উপজেলার সোনাইছড়ি ইউনিয়নের ৯নং ওয়ার্ড কেশবপুরস্থ লালবাগ এলাকার একটি ভাড়া বাসা থেকে গলায় ফাঁস দেওয়া অবস্থায় লাশটি উদ্ধার করে পুলিশ।

নিহতের ১৬ মাস বয়সের একটি পুত্র সন্তান রয়েছে। এদিকে নিহত নাসরিন আক্তারের মা হালিমা বেগম সাংবাদিকদের জানান, কেশবপুর একই ইউনিয়নের এসহাক মেম্বারের পুরাতন বাড়ির মোঃ শাহীনের ছেলে মোঃ মিজানের (২৫) সাথে গত ৩ বছর পূর্বে আমার মেয়ের বিয়ে হয়।

বিয়ের কিছুদিন যেতে না যেতে স্বামী-স্ত্রীর মধ্যে শুরু হয় মনোমালিন্য। এরপর মঙ্গলবার রাত আনুমানিক ৭টার দিকে আমার মেয়ের স্বামী ফোন করে আমাকে জানায় তার স্ত্রী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে।

এ বিষয়ে সীতাকুণ্ড থানার এসআই মোঃ বিল্লাল হোসেন জানায় কেশবপুরস্থ লালবাগ এলাকা থেকে এক গৃহবধূর লাশ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্ত শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। ময়নাতদন্তের রিপোর্টের পর প্রকৃত ঘটনা জানা যাবে।

Explore More Districts