সীতাকুণ্ডে ঈদের দিন সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল যুবকের – দৈনিক আজাদী

সীতাকুণ্ডে ঈদের দিন সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল যুবকের – দৈনিক আজাদী

সীতাকুণ্ডে ঈদের দিনেও সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল জিয়া উদ্দিন সুমন (২৭) নামক এক যুবকের। আজ (৭ জুন) শনিবার সন্ধ্যা আনুমানিক সাড়ে ৭ টার দিকে এই দুর্ঘটনাটি ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, জিয়াউদ্দিন সুমন নামের এক যুবক বাইসাইকেল চালিয়ে আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় গেটের ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চট্টগ্রামমুখী লেইন অতিক্রম করছিল।

এ সময় চট্টগ্রামমুখি একটি মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে তাকে সজোরে ধাক্কা দিলে জিয়াউদ্দিন সুমন ছিটকে নিচে পড়ে ঘটনাস্থলেই নিহত হন।

অপরদিকে এ ঘটনায় মোটরসাইকেল আরোহী দুইজনকে স্থানীয়রা আহত অবস্থায় উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করান।

নিহত যুবক জিয়া উদ্দিন সুমন বড় কুমিরা এলাকার ভেল্লার বাড়ির বাসিন্দা মোঃ সালে আহমেদের ছেলে বলে জানিয়েছেন বার আউলিয়া হাইওয়ে থানার ওসি মোঃ আব্দুল মোমিন।

তিনি বলেন, এই ঘটনায় মোটরসাইকেলটি জব্দ করা হয়েছে। আহত মোটরসাইকেল দুই আরোহীকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করানো হয়েছে। যুবক জিয়া উদ্দিন চাকরীজীবী বলে আমরা জানতে পেরেছি।

Explore More Districts