সিলেট-৫ আসনে ১১ দলীয় জোটের আবুল হাসান বিজয়ী

সিলেট-৫ আসনে ১১ দলীয় জোটের আবুল হাসান বিজয়ী

সিলেট-৫ আসনে ১১ দলীয় জোটের আবুল হাসান বিজয়ী

সিলেট-৫ (জকিগঞ্জ-কানাইঘাট) আসনে বিএনপি জোটের জমিয়ত প্রার্থীকে পরাজিত করে বিজয়ী হয়েছেন জামায়াতে ইসলামী জোটের খেলাফত মজলিসের প্রার্থী মুফতি আবুল হাসান। ৬ হাজার ১৭৭ ভোটের ব্যবধানে দেয়াল ঘড়ি নিয়ে তিনি বিজয়ী হয়েছেন।

মঙ্গলবার (১২ ফেব্রুয়ারি) ভোট গণনা শেষে বেসরকারিভাবে এ তথ্য জানা গেছে।

সিলেট-১৫৮টি কেন্দ্রের মধ্যে সবকটি কেন্দ্রের ফলাফলে ১১ দলীয় জোটের প্রার্থী খেলাফত মজলিসের মুফতি আবুল হাসান দেয়ালঘড়ি প্রতীকে পেয়েছেন ৭৫ হাজার ৮২১ ভোট।

তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি জোটের শরীক জমিয়তে উলামায়ে ইসলামের কেন্দ্রীয় সভাপতি মাওলানা উবায়দুল্লাহ ফারুক খেজুরগাছ প্রতীকে পেয়েছেন ৬৯ হাজার ৬৪৪ ভোট।

ডিএস/এফআর/এসএ

Explore More Districts