রিকশা, ব্যাটারি রিকশা-ভ্যান ও ইজিবাইক সংগ্রাম পরিষদ সিলেট জেলা ও মহানগর উদ্যোগে এক এক মানববন্ধনে ও সমাবেশ অনুষ্ঠিত হয়।
১ এপ্রিল বুধবার বিকাল ৫টায় ইলেকট্রিক সাপ্লাই রোডস্থ দলীয় কার্যালয়ের সামনে সংগ্রাম পরিষদ জেলা সভাপতি শহীদ আহমদ এর সভাপতিত্বে ও জেলা শাখার যুগ্ম সম্পাদক মাহফুজ আহমদ এর সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন সংগঠনের উপদেষ্টা, সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্ট এর জেলা সভাপতি আবু জাফর, রিকশা-ব্যাটারি রিকশা-ভ্যান ও ইজিবাইক সংগ্রাম পরিষদ এর মোহসীন আহমদ, সীমান্ত চন্দ্র রায়, ইয়াছিন আহমদ, হোসেন আহমদ,রণি আহমদ, আব্দুল্লাহ,;মিজান মিয়া, আফজাল হোসেন প্রমূখ।
মানববন্ধনে বক্তারা নতুন সরকারের ১৮০ দিনের অগ্রাধিকার কর্মসূচিতে নীতিমালা চুড়ান্ত ও আধুনিকায়ন করে বিআরটি এর অধীনে সারাদেশে রিকশা, ইজিবাইকসহ ব্যাটারিচালিত যানবাহনের নিবন্ধন, চালকদের লাইসেন্স, রুট পারমিট ও প্রশিক্ষণ প্রদানের আহ্বান জানান।
বক্তারা বলেন, সিলেট নগরীতে দীর্ঘদিন থেকে ব্যাটারি চালিত যানবাহনের হয়রানি, ডাম্পিং এর উদ্দেশ্যে আটক এর ফলে শ্রমজীবী মানুষ চরম মানবেতর জীবনযাপন করছে। বক্তারা বলেন, বেশ্বয়িক অর্থনৈতিক পরিস্থিতি, ক্রমবর্ধমান বেকারত্ব দিক বিবেচনা করে সিলেট নগরীতে ডাম্পিং এর উদ্দেশ্যে আটককৃত ব্যাটারি চালিত যানবাহন ছেড়ে দেওয়া ও চালকদের হয়রানি বন্ধের আহ্বান জানান।

