সিলেটে হামে আক্রান্ত হয়ে এক শিশুর মৃত্যু

সিলেটে হামে আক্রান্ত হয়ে এক শিশুর মৃত্যু

সিলেটে হামে আক্রান্ত হয়ে এক শিশুর মৃত্যু

সিলেট হামে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও এক শিশুর মৃত্যু হয়েছে। সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। যাওয়া শিশু আরিশার বয়স পাঁচ মাস ২১ দিন।

আরিশা সুনামগঞ্জের ছাতকের গোবিন্দগঞ্জের বাসিন্দা।

সিলেট বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) কার্যালয়ের সহকারী পরিচালক (রোগনিয়ন্ত্রণ) ডা. মোহাম্মদ নূরে আলম শামীম জানান, শিশু আরিশা নিউমোনিয়া ও জ্বর নিয়ে ৬ এপ্রিল নগরীর শহীদ শামসুদ্দীন হাসপাতালে ভর্তি হয়। বুধবার তার অবস্থার অবনতি হওয়ায় ওসমানীর আইসিইউতে নেওয়া হয়। সেখানেই রাতে তার মৃত্যু হয়।

এ নিয়ে সিলেটে হামে আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যা দাঁড়ালো দুইজনে।

এদিকে গত চব্বিশ ঘণ্টায় নতুন করে ২ জন রোগী ল্যাবরেটরি পরীক্ষায় শনাক্ত হয়েছেন।

স্বাস্থ্য বিভাগের তথ্যমতে, ২০২৬ সালের ১ জানুয়ারি থেকে ৬ এপ্রিল পর্যন্ত বিভাগে মোট ৩৯ জনের ল্যাব কনফার্ম কেস পাওয়া গেছে।

গত ২৪ ঘণ্টায় নতুন করে ৩৬ জন সন্দেহজনক রোগী বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। এদের মধ্যে ১৪ জন শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে ভর্তি হয়েছেন।

ডিএস/এফআর/এসএ

Explore More Districts