সিলেটে গৃহবধূর ঝুলন্ত লা শ উদ্ধার, স্বামীকে আটক করেছে পুলিশ

সিলেটে গৃহবধূর ঝুলন্ত লা শ উদ্ধার, স্বামীকে আটক করেছে পুলিশ

সিলেটে গৃহবধূর ঝুলন্ত লা শ উদ্ধার, স্বামীকে আটক করেছে পুলিশসিলেটে এক গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। গলায় উড়না দিয়ে পেচানো অবস্থায় তার লাশ উদ্ধার করে পুলিশ। লাশের সুরতহাল ও ঘটনাস্থল পরিদর্শন শেষে পুলিশ তার স্বামীকে আটক করেছে।

পুলিশ বলছে, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে সে তার স্ত্রীকে খুন করে লাশ ঝুলিয়ে রেখেছে। এ ঘটনায় নিহতের ভাই বাদী হয়ে মামলা দায়ের করেছেন।

নিহত মনি আকতার (২২) হবিগঞ্জের বাহুবল থানার খড়িয়াগাও গ্রামের মৃত আওয়াল মিয়ার মেয়ে। তিনি বর্তমানে সিলেটের শাহপরান থানার খাদিম পাড়া ২নং রোডের আলা মিয়ার বাড়িতে তার স্বামী তাজুল ইসলামের (২৮) সাথে ভাড়া থাকতেন। তাজুল ইসলাম হবিগঞ্জের বাহুবল থানার খরিয়া শংকরপপু গ্রামের হাফিজ মিয়ার ছেলে।
এ ব্যাপারে শাহপরান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.মনির হোসেন বলেন, গতকাল শনিবার (২১ জুন) সন্ধ্যায় ওই বাসা থেকে গলায় ওড়না দিয়ে ঘরের তীরের সাথে ঝুলন্ত অবস্থায় তার লাশ উদ্ধার করা হয়। এসময় ঘরের একটি দরজা ভেতর থেকে লাগানো এবং আরেকটি দরজা খোলা ছিলো।
তিনি জানান, তাজলু ও মনির মধ্যে পারিবারিক বিরোধ থেকে মনোমালিন্য চলছিল।

ওসি আরো জানান, এ ঘটনায় নিহতের ভাই বাদি হয়ে তাজুলকে আসামী করে মামলা দায়ের করেছেন। আজ রবিবার (২২ জুন) তাকে আদালতে প্রেরণ করা হবে।

ডিএস/এমসি

Explore More Districts