সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ স্বাভাবিক হয়েছে

সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ স্বাভাবিক হয়েছে

সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ স্বাভাবিক হয়েছেমৌলভীবাজারের ভানুগাছ-শমশেরনগর রেল স্টেশনের আউটার স্টেশন এলাকা থেকে উপবন এক্সপ্রেস ট্রেনের বিকল হওয়া ইঞ্জিন সরিয়ে নেয়া হয়েছে। এতে প্রায় তিন ঘণ্টা পর সারা দেশের সঙ্গে সিলেটের ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে।
এর আগে মঙ্গলবার সকাল ৬টা ১০ মিনিটের দিকে মৌলভীবাজার জেলার কমলগঞ্জ উপজেলার শমসেরনগর এলাকার পূর্ব কালিপুর গ্রামে ট্রেনটির ইঞ্জিন থেকে মবিল পড়ে গিয়ে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তেই ইঞ্জিনে আগুন ছড়িয়ে পড়লে ট্রেনটি থামিয়ে দেওয়া হয়। এ সময় যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে, তবে বড় ধরনের হতাহতের ঘটনা ঘটেনি। এ ঘটনা ঘটে।
ঢাকা থেকে সিলেটগামী এই ট্রেনে আগুন লাগার পর সারা দেশের সঙ্গে সিলেটের রেলযোগাযোগ বন্ধ হয়ে পড়ে।

ট্রেন লাইন চালু করতে কালনি এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিন দিয়ে বিকল ইঞ্জিন সরানো হয়েছে।
শমশেরনগর রেলওয়ে স্টেশন মাস্টার এএসএম সাগর জানান, উপবন এক্সপ্রেস ট্রেনটি শ্রীমঙ্গল স্টেশন থেকে ছেড়ে আনুমানিক সোয়া সাতটার দিকে কমলগঞ্জের শমশেরনগর রেলওয়ে স্টেশনের আউটার সিগন্যালে আসলে ইঞ্জিনে সমস্যা দেখা দেয়। এতে বিকল হয়ে আটকে যায়।

ডিএস/এমসি

Explore More Districts