সিলেটের নতুন ডিআইজি জিল্লুর রহমান

সিলেটের নতুন ডিআইজি জিল্লুর রহমান

সিলেটের নতুন ডিআইজি জিল্লুর রহমানসিলেট রেঞ্জের নতুন ডিআইজি হিসেবে দায়িত্ব পেয়েছেন জিল্লুর রহমান এবং মৌলভীবাজারের পুলিশ সুপারের দায়িত্ব দেওয়া হয়েছে রিয়াজুল ইসলামকে।
মঙ্গলবার (৫ মে) স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত পৃথক দুটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
রাজশাহী মেট্টোপলিটন পুলিশ কমিশনার (আরএমপি) জিল্লুর রহমানকে সিলেট রেঞ্জের ডিআইজি হিসাবে বদলি করা হয়েছে।
আর বর্তমান ডিআইজি মুশফেকুর রহমানকে বদলি করা হয়েছে পুলিশ অধিদফতরের ডিআইজি হিসাবে।
মৌলভীবাজারের পুলিশ সুপারের দায়িত্ব দেওয়া হয়েছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ- আরএমপির উপপুলিশ কমিশনার রিয়াজুল ইসলামকে।
বর্তমান পুলিশ সুপার মোহাম্মদ বিল্লাল হোসেনকে বদলি করা হয়েছে নৌপুলিশ সুপার হিসাবে।
জনস্বার্থে জারি করা এই আদেশ অবিলম্বে কার্যকর হবে হবে বলেও প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।

ডিএস/এমসি

Explore More Districts