সিরিয়ার রাজধানী দামেস্কে ক্যাফেতে শক্তিশালী বিস্ফোরণ, নিহত ৪ – DesheBideshe

সিরিয়ার রাজধানী দামেস্কে ক্যাফেতে শক্তিশালী বিস্ফোরণ, নিহত ৪ – DesheBideshe



সিরিয়ার রাজধানী দামেস্কে ক্যাফেতে শক্তিশালী বিস্ফোরণ, নিহত ৪ – DesheBideshe

দামেস্ক, ২ জুলাই – সিরিয়ার রাজধানী দামেস্কে একটি কফি শপে ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার দামেস্কের জাস্টিস প্যালেসের নিকটবর্তী ওই ক্যাফেতে এই বিস্ফোরণ ঘটে। দেশটির রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সানা জানিয়েছে, এ ঘটনায় অন্তত চারজন নিহত হয়েছেন।

এর আগে সংবাদমাধ্যম আল-আরাবিয়া বিস্ফোরণে হতাহতের খবর দিলেও তখন সুনির্দিষ্ট সংখ্যা জানায়নি। সিরিয়ার সরকারি টেলিভিশন চ্যানেল আল-ইখবারিয়া জানিয়েছে, হামলার প্রকৃত ধরন সম্পর্কে এখনো বিস্তারিত জানা যায়নি।

আলজাজিরার প্রতিবেদন অনুযায়ী, মধ্য দামেস্কের আল-মাজরাহ এলাকার আল-নাসের সড়কের একটি ক্যাফেতে বিস্ফোরণটি সংঘটিত হয়। এলাকাটি রাজধানীর অন্যতম ব্যস্ততম স্থান হিসেবে পরিচিত।

ঘটনাস্থলে থাকা সংবাদদাতারা জানিয়েছেন,

বিস্ফোরণে ক্যাফেটির ব্যাপক ক্ষতি না হলেও নিরাপত্তার স্বার্থে পুরো এলাকাটি ঘিরে রেখেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। হামলায় চারজন নিহতের পাশাপাশি বেশ কয়েকজন আহত হয়েছেন যাদের স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। তবে এই হামলার নেপথ্যে কারা ছিল তা এখন পর্যন্ত নিশ্চিত হওয়া যায়নি।

এস এম/ ২ জুলাই ২০২৬



Explore More Districts