আজিজুর রহমান মুন্না, সিরাজগঞ্জঃ
“করব মোরা ফল চাষ, সংরক্ষণ করব বারো মাস’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে- সিরাজগঞ্জে তিন দিনব্যাপী জাতীয় ফল মেলা-২০২৬ খ্রি. এর উদ্বোধন করা হয়।
কৃষি মন্ত্রণালয়ের সহযোগিতায় ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তর খামারবাড়ি সিরাজগঞ্জের আয়োজনে
বৃহস্পতিবার (১৮জুন-২০২৬খ্রি.) সকাল১০টায় সিরাজগঞ্জ শহরের প্রাণকেন্দ্র বাজার স্টেশন
পৌর মুক্তমঞ্চে- তিনদিনব্যাপি ফলমেলার কৃষি সম্প্রসারণ অধিদপ্তর খামারবাড়ি সিরাজগঞ্জের উপপরিচালক- কৃষিবিদ এ.কে.এম. মনজুরে মাওলা এঁর সভাপতিত্বে- উক্ত জাতীয় ফল মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন, উদ্বোধক ও অনুষ্ঠানের প্রধান অতিথি জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মোঃ আমিনুল ইসলাম।
উদ্বোধনের পর তিনি মেলায় অংশ নেওয়া বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, গবেষণা সংস্থা, কৃষি উদ্যোক্তা ও কৃষকদের স্টল পরিদর্শন করেন। এ সময় তিনি দেশীয় ফলের উৎপাদন, আধুনিক চাষাবাদ, সংরক্ষণ প্রযুক্তি ও বাজারজাতকরণ কার্যক্রম সম্পর্কে খোঁজখবর নেন। দেশীয় ফলের উৎপাদন বৃদ্ধি, সংগ্রহোত্তর ক্ষতি হ্রাস, সংরক্ষণ ও প্রক্রিয়াজাতকরণ সম্প্রসারণ, পুষ্টি নিরাপত্তা নিশ্চিতকরণ এবং ফল রপ্তানির সম্ভাবনা রয়েছে। উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) গণপতি রায়, সিভিল সার্জন ডাঃ মোঃ নুরুল আমীন, চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি’র প্রেসিডেন্ট, জেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ সাইদুর রহমান বাচ্চু, জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ মোঃ আনোয়ারুল হক,
কৃষি সম্প্রসারণ অধিদপ্তর খামারবাড়ি সিরাজগঞ্জের অতিরিক্ত উপ-পরিচালক (পিপি) কৃষিবিদ মোঃ আনোয়ার সাদাত, অতিরিক্ত উপ-পরিচালক (শস্য) মোহাম্মদ রেজাউল হক, অতিরিক্ত উপ-পরিচালক (উদ্যান) জেরিন আহমেদ, হটিকালচার সেন্টার খোকশাবাড়ী সিরাজগঞ্জের সিনিয়র উদ্যানতত্ত্ববিদ কৃষিবিদ মোঃ শহিদুল ইসলাম, সদর উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ এস.এম. নাসিম হোসেন, তাড়াশ উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ শমিষ্ঠা সেনগুপ্তা, সিরাজগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মোঃ হারুন অর-রশিদ খান হাসান, জেলা কৃষক দলের আহবায়ক মতিয়ার রহমান, ফার্টিলাইজার এসোসিয়েশন সিরাজগঞ্জ ইউনিটের সাধারণ সম্পাদক মোঃ আবুল হাশেম আবু সহ অন্যান্য সরকারি-বেসরকারি কর্মকর্তা-কর্মচারী, সিরাজগঞ্জ কৃষিপরিবার ও বাগান মালিক এসোসিয়েশন, নার্সারী মালিক সহ অন্যান্যরা। অনুষ্ঠান পরিচালনা করেন, সদর উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার মোঃ কৃষিবিদ সাইদী রহমান। পরে জেলা প্রশাসক কার্যালয়ের শহিদ এ.কে. শামসুদ্দিন সম্মেলন কক্ষে সংক্ষিপ্ত মতবিনিময় সভা অনুষ্ঠানে উদ্বোধক ও প্রধান অতিথি জেলা প্রশাসক মোঃ আমিনুল ইসলাম তিনি তার বক্তব্যে বলেন, দেশে আম, কাঁঠাল, পেয়ারা, লিচু, আনারস, ও ড্রাগন ফলসহ বিভিন্ন ফলের উৎপাদন উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পেয়েছে। আন্তর্জাতিক বাজারেও বাংলাদেশের ফলের চাহিদা বাড়ছে। নিরাপদ ও মানসম্মত ফল উৎপাদন, আধুনিক সংরক্ষণ ব্যবস্থা গড়ে তোলা এবং রপ্তানি বৃদ্ধি করা সরকারের অন্যতম অগ্রাধিকার।
জানা যায় যে, জাতীয় ফল মেলা-২০২৬ আগামী ২০ জুন পর্যন্ত চলবে। প্রতিদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত মেলা সর্বসাধারণের জন্য উন্মুক্ত থাকবে। মেলায় আগত দর্শনার্থীরা দেশীয় ফলের বৈচিত্র্য, পুষ্টিগুণ এবং আধুনিক উৎপাদন ও সংরক্ষণ প্রযুক্তি সম্পর্কে সরাসরি জানার সুযোগ পাবেন।”

