সিরাজগঞ্জের কৃতিসন্তান কবি মোহন রায়হান এঁর  ৭০ তম জন্মবার্ষিকী বর্ণাঢ্য আয়োজনে পালন  – Sirajganj News 24

আজিজুর রহমান মুন্না, সিরাজগঞ্জঃ

জাতীয় কবিতা পরিষদের সভাপতি, সাহিত্যে বাংলা একাডেমি পুরস্কার-২০২৫খ্রি. প্রাপ্ত– দ্রোহ, প্রেম, প্রতিবাদ, স্বাধীনতা, সাম্য ও বিপ্লবের কবি মোহন রায়হান এঁর ৭০বছর জন্মবার্ষিকী পালন করা হয়। অনুষ্ঠানে দলীয় সংগীত পরিবেশন, প্রামাণ্য চিত্র প্রদর্শন, আবৃত্তি, কাব্য নৃত্য পরিবেশ করা সহ সুধীজনেরা বক্তব্য রাখেন। কবি মোহন রায়হান কর্মময় জীবনের উপর আলোচনা সংবর্ধনা গ্রন্থের মোড়ক উন্মোচন করা হয়। কবিতা আবৃত্তি করেন, বিশিষ্ট কবি মতিন বৈরাগী,কবি মতিন বৈরাগী, শামসুদ্দোহা পাটোয়ারী, কবি জাকারিয়া প্রমুখ। 
কবিকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানান-
জাতীয় কবিতা পরিষদ” সংগঠনের নেতৃবৃন্দ ও সদস্যরা,  সাওল হার্ট সেন্টার, বাংলাদেশর সাম্যবাদী, আগামী প্রকাশনী, ময়ূর পঙ্খি প্রকাশনী, অন্য প্রকাশনীর/ প্রধান/ স্বত্বাধিকারীরা সহ অন্যান্যরা ফুলেল শুভেচ্ছা জানান।  উক্ত  অনুষ্ঠানের  আহবায়ক ছিলেন, সলিমুল্লাহ খান এবং সমন্বয়ক দীন বন্ধু দাশ। 
এ উপলক্ষ্যে-কবি’র “১০০ কবিতার গ্রন্থের মোড়ক উন্মোচন ” জোৎস্নার ভিতর আমি বাড়ি ফিরিনি”। 
শনিবার (২২-আগস্ট) বিকেল ৪টায় হতে রাত দশ টা পর্যন্ত  ঢাকার শাহবাগস্থ বাংলাদেশ জাতীয় জাদুঘরের ‘প্রধান মিলনায়তনে’ কবি মোহন রায়হান এঁর উক্ত জন্মবার্ষিকী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উদ্বোধন করেন-জাতীয় সংসদের চীফ হুইপ, এমপি  নূরুল ইসলাম মণি।  বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,  আইন ও বিচার বিষয়ক মন্ত্রী, এমপি আসাদুজ্জামান খান রিপন। শুভেচ্ছা বক্তব্যে রাখেন, পাবনা থেকে নির্বাচিত এমপি শিমুল বিশ্বাস। কবি মোহন রায়হানের ৭০তম জন্মদিনের এ আনন্দঘন অনুষ্ঠানে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে বক্তব্যে রাখেন, সিরাজগঞ্জ কবি ও কবিতা পরিষদ-প্রধান উপদেষ্টা, সিরাজগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি’র প্রেসিডেন্ট এবং জেলা বিএনপি’র সাধারণ সম্পাদক মোঃ সাইদুর রহমান বাচ্চু। 
অনুষ্ঠান পরিচালনা করেন, বাংলাদেশ সুপ্রিমকোর্ট আইনজীবী উপস্থাপিকা  শিমুল পারভীন।
কবি মোহন রায়হানের দীর্ঘ সত্তর বছরের জীবন, কবিতা, সংগ্রাম ও সৃজনযাত্রার এই আনন্দঘন জন্মবার্ষিকী  অনুষ্ঠানে  বিশেষ মুহূর্তে  আরও গৌরবময় ও অর্থবহ করে তোলে  দেশের বরেণ্য কবি, লেখক, বুদ্ধিজীবী, সাংবাদিক, রাজনীতিক ও সাংস্কৃতিক ব্যক্তিত্বসহ কবির অগণিত সুহৃদ ও অনুরাগীরা উপস্থিত ছিলেন।

Explore More Districts