সারা দেশের ন্যায় হাম-রুবেলার টিকাদান কার্যক্রম শুরু

সারা দেশের ন্যায় হাম-রুবেলার টিকাদান কার্যক্রম শুরু

২০ April ২০২৬ Monday ১:৫৩:৩৯ PM

Print this E-mail this


কলাপাড়া ((পটুয়াখালী) প্রতিনিধি ।

সারা দেশের ন্যায় হাম-রুবেলার টিকাদান কার্যক্রম শুরু

সারা দেশের ন্যায় পটুয়াখালীর কলাপাড়ায় শুরু হয়েছে ৬ মাস থেকে ৫ বছরের কম বয়সী শিশুদের হাম-রুবেলার টিকাদান কার্যক্রম। সোমবার বেলা ১১ টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এর মা ও শিশু হলরুমে ১১ দিন ব্যাপী টিকাদান ক্যাম্পেইনের উদ্বোধন করেন কলাপাড়া উপজেলা নির্বাহী অফিসার কাউছার হামিদ। এসময় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ববি মালকার, কলাপাড়া থানার অফিসার্স ইনচার্জ নজরুল ইসলামসহ উপজেলা স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। আজ একযোগে উপজেলার অস্থায়ী ২৪ টি সাব ব্লক ও একটি স্থায়ী কেন্দ্রে প্রায় আজ ২ হাজার ১’শত ১৫ জন শিশুকে টিকা প্রদান করা হচ্ছে। ১ মে পর্যন্ত উপজেলার পর্যায়ক্রমে ৪০৬ টিকা কেন্দ্র প্রায় ৩১ হাজার ৮৪ জন শিশুকে টিকা প্রদান করা হবে। দুই ডোজ হামের টিকা সম্পন্ন হওয়া শিশুদের অতিরিক্ত সুরক্ষার জন্য ফের টিকা নিতে হবে বলে জানিয়েছেন আবাসিক মেডিকেল অফিসার।

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক


শেয়ার করতে ক্লিক করুন:
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)





বরিশালে লোডশেডিংয়ে বিপর্যস্ত জনজীবন, বিপাকে শিল্পখাত

বরিশালে এবার এসএসসি পরীক্ষার্থী ঢাকা বোর্ডের চাইতে কম

বাড়ল জ্বালানি তেলের দাম

রাজনৈতিক কারণে কোনো মানুষ যেন হেনস্তার শিকার না হয়: স্পিকার

বরিশালে হাসপাতালে লোডশেডিং ব্যাহত চিকিৎসাসেবা

Explore More Districts