সারাদেশে সক্রিয় মৌসুমি বায়ু, পাঁচ দিন টানা বৃষ্টির পূর্বাভাস – DesheBideshe

সারাদেশে সক্রিয় মৌসুমি বায়ু, পাঁচ দিন টানা বৃষ্টির পূর্বাভাস – DesheBideshe



সারাদেশে সক্রিয় মৌসুমি বায়ু, পাঁচ দিন টানা বৃষ্টির পূর্বাভাস – DesheBideshe

ঢাকা, ১১ জুন – সারাদেশে দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু বা বর্ষা পূর্ণাঙ্গভাবে বিস্তার লাভ করেছে। এর প্রভাবে আগামী পাঁচ দিন দেশের সব বিভাগেই অস্থায়ী দমকা হাওয়া ও বিদ্যুৎ চমকানোসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। একই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। তবে এই সময়ে দেশের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে বলে জানানো হয়েছে।

বৃহস্পতিবার আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ ড. মো. ওমর ফারুকের দেওয়া এক পূর্বাভাসে এই তথ্য জানানো হয়।

আবহাওয়া অফিস জানায়, আগামী ২৪ ঘণ্টার মধ্যে রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং খুলনা ও বরিশাল বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া ও বিদ্যুৎ চমকানোসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

শুক্রবার সন্ধ্যা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় দেশের অধিকাংশ বিভাগে বৃষ্টির প্রবণতা অব্যাহত থাকবে এবং দিন ও রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে। ১৩ জুন থেকে ১৫ জুন পর্যন্ত সারাদেশের বিভিন্ন স্থানে মাঝারি থেকে ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে এবং তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে।

আবহাওয়া অধিদপ্তর আরও জানিয়েছে যে, আগামী পাঁচ দিন পর সারাদেশে বৃষ্টিপাতের প্রবণতা আরও বৃদ্ধি পেতে পারে।

এনএন/ ১১ জুন ২০২৬



Explore More Districts