সাভারে সড়কে গাছ ফেলে ডাকাতির চেষ্টা, গাড়ির কাচ ভাঙচুর

সাভারে সড়কে গাছ ফেলে ডাকাতির চেষ্টা, গাড়ির কাচ ভাঙচুর

ঢাকার সাভারে বিরুলিয়া ইউনিয়নের একটি সড়কে গাছ ফেলে ডাকাতির চেষ্টা হয়েছে। এ সময় একটি চলন্ত প্রাইভেটকারের কাচ ভাঙচুর করা হয়েছে।

গতকাল শুক্রবার ভোরে বিরুলিয়ার কালিয়াকৈর এলাকায় আকরাইন থেকে সাভার সড়কে এ ঘটনা ঘটে। এ– সংক্রান্ত একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।

পুলিশের দাবি, সড়কে গাছ ফেলে ডাকাতির চেষ্টার খবর পেয়ে দ্রুতই ঘটনাস্থলে পুলিশ পৌঁছে যাওয়ায় ডাকাতদলের সদস্যরা পালিয়ে যায়।

Explore More Districts