সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউরের রহমানের টাঙ্গাইলে ৪৪তম মৃত্যুবার্ষিকী উদযাপন – News Tangail

সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউরের রহমানের টাঙ্গাইলে ৪৪তম মৃত্যুবার্ষিকী উদযাপন – News Tangail

নিজস্ব প্রতিবেদক: বিএনপির প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানের টাঙ্গাইলে ৪৪তম মৃত্যুবার্ষিকী পালন করা হয়েছে।

এ উপলক্ষে শুক্রবার (৩০ মে) সকালে টাঙ্গাইল জেলা বিএনপির উদ্যোগে টাঙ্গাইল প্রেসক্লাবের সামনে আলোচনা সভা ও দুস্থদের মাঝে খাবার বিতরণ করা হয়।

এ সময় টাঙ্গাইল জেলা বিএনপির সভাপতি হাসানুজ্জামিল শাহীনের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন, জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ফরহাদ ইকবাল, সাবেক সদস্য সচিব মাহমুদুল হক সানু, সাবেক সহ-সভাপতি আতাউর রহমান জিন্নাহ, সাবেক যুগ্ম-সম্পাদক কাজী শফিকুল ইসলাম লিটন, জেলা জাতীয়তাবাদী যুবদলের সদস্য সচিব তৌহিদুল ইসলাম বাবু, মহিলা দলের সভাপতি নিলুফা ইয়াসমীন, শহর বিএনপির সভাপতি মেহেদী হাসান আলীম প্রমুখ।

বক্তারা বলেন, দীর্ঘ ১৭ বছর আমরা সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানের কর্মসূচি ঠিক মতো পালন করতে পারি সাই। আজ আমরা উন্মক্তভাবে কর্মসূচি পালন করতে পারছি। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের স্বপ্ন বাংলাদেশকে একটি সুন্দর দেশ গড়ে তোলার। তার স্বপ্ন বাস্তবায়নে দেশ নায়ক তারেক রহমান দিন-রাত কাজ করে যাচ্ছেন।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন

“নিউজ টাঙ্গাইল”র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

Explore More Districts