সাবেক উপাচার্যের ছবি হাতে চুয়েট শিক্ষার্থীদের মিছিল

সাবেক উপাচার্যের ছবি হাতে চুয়েট শিক্ষার্থীদের মিছিল

মিছিলের সময় দেখা যায়, সারিবদ্ধভাবে ছবি হাতে নিয়ে হেঁটে যাচ্ছেন শিক্ষার্থীরা। মিছিলে অংশ নেওয়া শিক্ষার্থীদের মধ্যে এ আয়োজন নিয়ে ছিল উৎসাহও। শিক্ষার্থীরা বলেন, অধ্যাপক সায়েম চুয়েটে মাত্র ৫৬ দিন দায়িত্ব পালন করার সুযোগ পেয়েছেন। এই অল্প সময়ের মধ্যেই তিনি শিক্ষার্থীদের কাছে গ্রহণযোগ্যতা তৈরি করেছেন। তাঁদের ভাষায়, তিনি এখন শিক্ষার্থীদের কাছে একজন ‘আইকন’। তাঁর প্রতি সম্মান ও সমর্থনের প্রতীক হিসেবেই ছবি নিয়ে মিছিলে অংশ নিয়েছেন তাঁরা।

এরপর অবস্থান কর্মসূচিতে প্রধানমন্ত্রীর উদ্দেশে বিশেষ বার্তা পাঠ করেন বিশ্ববিদ্যালয়ের তড়িৎ ও ইলেকট্রনিক কৌশল বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী কাজী নাবিলা রাইসা। তিনি বলেন, ‘মাননীয় প্রধানমন্ত্রীর সদয় দৃষ্টি আকর্ষণ করছি। আমরা বিনীতভাবে আবেদন জানাচ্ছি, সবার আগে বাংলাদেশ এই মহান আদর্শকে সামনে রেখে আপনি যে নবজাগরণের মাধ্যমে আমাদের মধ্যে আশা ও স্বপ্ন জাগিয়েছেন এবং একটি নতুন, সমৃদ্ধ বাংলাদেশ গঠনে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন, আমরা সেই বাংলাদেশেরই তরুণ প্রজন্ম। আপনি ছাত্র, শ্রমিক ও সাধারণ মানুষের প্রতি সহানুভূতিশীল প্রধানমন্ত্রী। আমরা বিশ্বাস করি, চুয়েটের প্রায় ৯৯ শতাংশ শিক্ষার্থীর এই যৌক্তিক দাবিও আপনি গুরুত্বসহকারে বিবেচনা করবেন।’

Explore More Districts