সানন্দবাড়ীতে গাঁজা সহ এক বৃদ্ধ আটক – দৈনিক আজকের জামালপুর

সানন্দবাড়ীতে গাঁজা সহ এক বৃদ্ধ আটক – দৈনিক আজকের জামালপুর




সানন্দবাড়ীতে গাঁজা সহ এক বৃদ্ধ আটক – দৈনিক আজকের জামালপুর



রশীদুল আলম শিকদার
জামালপুর জেলায় দেওয়ানগঞ্জ উপজেলার চর মাদার গ্রামে মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে গাজা সহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে সানন্দবাড়ী তদন্ত কেন্দ্র পুলিশ।
১১ ই জুন ২০২৬ ইং তারিখ বৃহস্পতিবার সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার চর আমখাওয়া ইউনিয়নের চর মাদার গ্রামে অভিযান চালিয়ে মৃত, কোরান শেখের ছেলে আঃ আজিত (৬৩) কে আটক করে পুলিশ। এসময় আটক করা ব্যক্তির দেহ তল্লাশি করে ২৫০ গ্রাম গাজা উদ্ধার করা হয়, যার আনুমানিক মূল্য ৭৫০০/- টাকা। সানন্দবাড়ী তদন্ত কেন্দ্রের এস আই আল-আমিন সহ তার সঙ্গীয় ফোর্স এই অভিযানটি পরিচালনা করেন। আটককৃত আঃ আজিতের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। আজ ১২ ই জুন শুক্রবার তাকে জামালপুর জেল হাজতে প্রেরণ করা হয়েছে। পুলিশ আরও জানিয়েছে, এলাকায় মাদক সেবন ও ব্যবসা রোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।


Explore More Districts