সাতক্ষীরায় মাদকসহ প্রায় ৪ লাখ টাকার পন্য জব্দ

সাতক্ষীরায় মাদকসহ প্রায় ৪ লাখ টাকার পন্য জব্দ



Post Views:
২৯

রঘুনাথ খাঁ:সাতক্ষীরা সীমান্তে চোরাচালান বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে ২৫ বোতল মদ, ৬১ বোতল ফেনসিডিলসহ প্রায় ৪ লাখ টাকার ভারতীয় মালামাল জব্দ করেছে বিজিবি।মঙ্গলবার সাতক্ষীরা ব্যাটালিয়ন (৩৩ বিজিবি)এর ভোমরা, কুশখালী, তলুইগাছা, কাকডাঙ্গা, মাদরা এবং চান্দুরিয়া সীমান্ত এলাকায় বিশেষ চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে এসব ভারতীয় মালামাল আটক করে বিজিবি। সাতক্ষীরা ব্যাটালিয়ন (৩৩ বিজিবি)র অধিনায়ক লেঃ কর্নেল মোঃ আশরাফুল হক স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

বিজিবি জানায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ভোমরা বিওপির সদস্যরা লক্ষীদাড়ি হতে ৪৫ হাজার টাকা মূল্যের ভারতীয় শাড়ি আটক করে। কুশখালী বিওপির সদস্যরা শ্মশ্বান ঘাট নামক স্থান হতে ১ লাখ ৫ হাজার টাকা মূল্যের ভারতীয় ঔষধ আটক করে। তলূইগাছা বিওপির সদস্যরা দক্ষিণ কেড়াগাছি মাঠ নামক স্থান হতে ৪৫ হাজার টাকা মূল্যের ভারতীয় শাড়ি আটক করে। কাকডাঙ্গা বিওপির সদস্যরা ভাদিয়ালী কবরস্থান নামক স্থান হতে ০৬ বোতল ভারতীয় মদ এবং ৩৬ বোতল ভারতীয় ফেনসিডিল আটক করে। মাদরা বিওপির সদস্যরা ভাদিয়ালী নামক স্থান হতে ১০ বোতল ভারতীয় মদ আটক করে।চান্দুড়িয়া বিওপির সদস্যরা ‍দুইটি পৃথক অভিযান চালিয়ে কাদপুর এবং গোয়ালপাড়া নামক স্থান হতে ০৯ বোতল ভারতীয় মদ এবং ২৫ বোতল ভারতীয় ফেনসিডিল আটক করে।কাকডাঙ্গা বিওপির সদস্যরা দখলের মোড় নামক স্থান হতে ৪৫ হাজার টাকা মূল্যের ভারতীয় শাড়ি আটক করে। মাদরা বিওপির সদস্যরা আভিযানিক দল ভাদিয়ালী নামক স্থান হতে ৭০ হাজার টাকা মূল্যের ভারতীয় শাড়ি আটক করেসর্বমোট ৩ লাখ ৭১ হাজার ৯ শত টাকা মূল্যের বিভিন্ন চোরাচালানী মালামাল আটক করে।

বিজিবি অধিনায়ক জানান, চোরাকারবারী কর্তৃক বর্ণিত মালামাল শুল্ককর ফাঁকি দিয়ে অবৈধভাবে ভারত হতে বাংলাদেশে পাচার কালে বিজিবি টহলদল কর্তৃক উদ্ধারকৃত এসব মালামাল সাতক্ষীরা কাস্টমস এ জমা এবং মাদকদ্রব্য সমূহ সাতক্ষীরা মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরে জমা রাখা হয়েছে।#

Please follow and like us:

fb-share-icon

Tweet
20

Explore More Districts