Post Views:
২০০
প্রেস বিজ্ঞপ্তি:দেশের জনপ্রিয় দৈনিক খবরের কাগজের পাঠক সংগঠন বন্ধূজন এর সাতক্ষীরা জেলা কমিটি গঠন করা হয়েছে। মঙ্গলবার (২২ অক্টোবর) বন্ধুজনের অফিসিয়াল ফেসবুক পেজ থেকে বিষয়টি নিশ্চিত করা হয়। এতে সাতক্ষীরা সরকারি কলেজের শিক্ষার্থী অর্পন বসুকে সভাপতি ও একই প্রতিষ্ঠানের শিক্ষার্থী রাফাত ইয়াছির রাকিবকে সাধারণ সম্পাদক করে ১৯ সদস্যের কার্যকরী কমিটি গঠন করা হয়।কমিটির অন্যান্যরা হলেন, সহ-সভাপতি সালেহা জান্নাত, যুগ্ম সাধারণ সম্পাদক নাঈমুর রহমান চৌধুরী, সাংগঠনিক সম্পাদক মো: ফাতিন, মানবসম্পদবিষয়ক সম্পাদক ইসরাত জাহান ফারিহা, প্রশিক্ষণ সম্পাদক চিকিৎসক আব্দুল মোমিন, নারীবিষয়ক সম্পাদক জামিলা উলফাতুন্নেছা, সাংস্কৃতিক সম্পাদক (চলচ্চিত্র, নাট্য, আবৃত্তি) নুসরাত জাহান জিনিয়া, সাহিত্য, পাঠচক্র ও পাঠাগার সম্পাদক মেহেজাবিন খান, অর্থ সম্পাদক মো: আতিকুর রহমান আসিফ, যোগাযোগ ও প্রচার সম্পাদক মাগফুর হোসাইন, ক্রীড়া সম্পাদক মাসুদুর রহমান, দপ্তর সম্পাদক- মো: রিফাত আহম্মেদ, সমাজকল্যাণ সম্পাদক আন্নিষা খান,পরিবেশ, দুর্যোগ ও ত্রাণ সম্পাদক শারিয়ার আনজুম সিফাত, শিক্ষাবিষয়ক সম্পাদক ইসমত জেরিন আফরিন, তথ্য ও প্রযুক্তি সম্পাদক- জুবায়ের তামিম, বিজ্ঞানবিষয়ক সম্পাদক তানভীর জামান নাফিস প্রমুখ।

