নিজস্ব প্রতিনিধিঃ সাতক্ষীরা সদর পৌরসভার ৭নং ওয়ার্ড ইটাগাছায় প্রদীপ্ত প্রতিবন্ধী উন্নয়ন সংস্থার আয়োজনে শুক্রবার সকাল ১১ টায় ৩০০শ” প্রতিবন্ধীদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে।
এ সময় অনুষ্ঠানে মোঃ আতিকুজ্জামান সাহেদ এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ডাঃ আবুল কালাম বাবলা বিশিষ্ট ব্যবসায়ী এবং সমাজসেব ও প্রধান উপদেষ্টা প্রদীপ্ত প্রতিবন্ধী উন্নয়ন সংস্থা ।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন তৈয়েব হাসান সামছুজ্জামান,জাতীয় ক্রীড়া পুরস্কারপ্রাপ্ত, সাবেক ফিফা রেফারী ও রেফারী ইন্সট্রাক্টর, বাফুফে ও উপদেষ্টা প্রদীপ্ত প্রতিবন্ধী উন্নয়ন সংস্থা।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন মোঃ আইয়ুব হোসেন বিশিষ্ট ব্যবসায়ী ও উপদেষ্টা প্রদীপ্ত প্রতিবন্ধী উন্নয়ন সংস্থা। আব্দুল্লাহ বিন এরশাদ চেয়ারম্যান, ইউনাইট, ফাউন্ডেশন,উত্তরা, ঢাকা। সৈয়দ কামরুজ্জামান মামুন,বিশিষ্ট সমাজসেবক এবং যুব নেতা সাত নম্বর ওয়ার্ড বিএনপি সাতক্ষীরা।
মিসেস ফরিদা রহমান সাধারণ সম্পাদক প্রদীপ্ত প্রতিবন্ধী উন্নয়ন সংস্থা।জেসমিন নাহার সহ-সভাপতি প্রদীপ্ত প্রতিবন্ধী উন্নয়ন সংস্থা। এ সময় অনুষ্ঠানটি পরিচালনা করেন, মোঃ মুজাহিদুর রহমান সহকারি পরিচালক প্রদীপ্ত প্রতিবন্ধী স্কুল এন্ড ট্রেনিং সেন্টার।

