সাইকেলে বাংলাদেশ ভ্রমণে আসা নেপালি যুবককে সিএনজি চালকের হেনস্তা – দৈনিক আজাদী

সাইকেলে বাংলাদেশ ভ্রমণে আসা নেপালি যুবককে সিএনজি চালকের হেনস্তা – দৈনিক আজাদী





মাদক মুক্ত সমাজের বার্তা নিয়ে বাংলাদেশ ভ্রমণে এসে চট্টগ্রামের সাতকানিয়ায় হেনস্তার শিকার হয়েছেন নেপালি তরুণ।

নেশাবিরোধী সচেতনতা ছড়িয়ে দিতে সাইকেলে বাংলাদেশ ভ্রমণে আসা নেপালের তরুণ বিশ্বাস রয় (২৫) সাতকানিয়ার কেরানীহাট এলাকায় শুক্রবার (১৯ জুন) বিকালে এক সিএনজি চালকের অসদাচরণের শিকার হয়েছেন বলে অভিযোগ উঠেছে। ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক সমালোচনা শুরু হয়।

ভিডিওতে দেখা যায়, এক সিএনজি চালক বিশ্বাস রয়ের সঙ্গে উত্তেজিত আচরণ করছেন। এ ঘটনায় অনেকে ক্ষোভ প্রকাশ করে বলেন, একজন বিদেশি পর্যটকের সঙ্গে এমন আচরণ কোনভাবেই কাম্য নয়।

জানা যায়, বিশ্বাস রয় নেপালের ইলাম জেলার বাসিন্দা। গত ১৮ মে নেপাল থেকে সাইকেল ভ্রমণ শুরু করে বাংলাদেশে আসেন এবং মাদকবিরোধী সচেতনতার বার্তা ছড়িয়ে দিচ্ছেন তিনি।




Explore More Districts