সাংবাদিকদের সম্মানে গাজীপুর বাংলাদেশ জামায়েত ইসলামের ইফতার – Daily Gazipur Online

সাংবাদিকদের সম্মানে গাজীপুর বাংলাদেশ জামায়েত ইসলামের ইফতার – Daily Gazipur Online

স্টাফ রিপোর্টারঃ গাজীপুর মহানগরীতে দায়িত্বরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের সম্মানে গাজীপুর বাংলাদেশ জামায়েত ইসলামির ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার গাজীপুর জেলা পরিষদ মিলনায়তনে বাংলাদেশ জামায়েত ইসলামের গাজীপুর মহানগরীর উদ্যোগে এ ইফতার মাহফিলের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গাজীপুর মহানগর জামায়াতের আমীর ও কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য অধ্যাপক মুহা. জামাল উদ্দীন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি ও কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য এহসানুল মাহবুব জুবায়ের।
গাজীপুর-৪ (কাপাসিয়া) আসনের সংসদ সদস্য ও মহানগর জামায়াতের প্রচার বিভাগীয় সম্পাদক সালাহউদ্দিন আইয়ুবী অনুষ্ঠানে সঞ্চালনার দায়িত্ব পালন করেন।
প্রধান অতিথির বক্তব্যে এডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের বলেন, ‘দেশে গণতান্ত্রিক পরিবেশ সুদৃঢ় করতে জনগণের ভোটাধিকার নিশ্চিত করা অত্যন্ত জরুরি। দীর্ঘ সংগ্রাম ও ত্যাগের মধ্য দিয়ে যে গণতান্ত্রিক চেতনা ও অর্জন তৈরি হয়েছে, তা রক্ষা করা সবার দায়িত্ব। জুলাইয়ের অর্জনকে আমাদের সংরক্ষণ করতে হবে এবং সেই ধারাবাহিকতায় ‘জুলাই সনদ’ বাস্তবায়ন এখন সময়ের দাবি। এই অর্জনের সাথে কোনো ধরনের বেইমানির সুযোগ নেই।
তিনি আরও বলেন, দেশের মানুষ দীর্ঘদিন পর আবার ভোটের অধিকার ফিরে পাওয়ার প্রত্যাশা করছে। একটি সুস্থ, স্বচ্ছ ও গ্রহণযোগ্য নির্বাচনী পরিবেশ নিশ্চিত করতে সকল রাজনৈতিক শক্তি ও নাগরিক সমাজকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। এ ক্ষেত্রে গণমাধ্যমের ভূমিকাও অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে তিনি উল্লেখ করেন।
ইফতার মাহফিলে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন গাজীপুর মহানগর জামায়াতের নায়েবে আমীর মো. খায়রুল হাসান ও মো. হোসেন আলী, মহানগর সেক্রেটারি আবু সাঈদ মোহাম্মদ ফারুক, সহকারী সেক্রেটারি মো. আফজাল হোসাইন, ইসলামী ছাত্রশিবির গাজীপুর মহানগর সভাপতি মো. জাকির হোসেন, সাংবাদিক নেতা মুস্তাফিজুর রহমান টিটো, মোঃ খায়রুল ইসলাম, মোঃ শরিফ আহমেদ শামীম, মোঃ রেজাউল বারী বাবুল, মোঃ আমিনুল ইসলাম প্রমুখ।
এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মহানগর জামায়াতের কর্মপরিষদ সদস্য আবু সিনা মামুন, মাওলানা সাখাওয়াত হোসাইন, টঙ্গী পূর্ব থানা জামায়াতের আমীর মো. নজরুল ইসলাম, গাজীপুর মেট্রো সদর থানা জামায়াতের ভারপ্রাপ্ত আমীর মো. ছাদেকুজ্জামান খান, টঙ্গী পশ্চিম থানা জামায়াতের আমীর মো. আনোয়ার হোসেন ভূঁইয়া, গাছা থানা জামায়াতের আমীর মিয়াজ উদ্দিন মাস্টার, বাসন থানা জামায়াতের আমীর মাওলানা আকরামুল ইসলাম, কোনাবাড়ি থানা জামায়াতের আমীর ডা. কবির হোসাইন, কাশিমপুর থানা জামায়াতের আমীর মো. ফরহাদ হোসেনসহ জামায়াতের বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল নেতৃবৃন্দ।
অনুষ্ঠানে গাজীপুর মহানগরে কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার বিপুল সংখ্যক সাংবাদিক অংশগ্রহণ করেন। বক্তারা পবিত্র মাহে রমজানের তাৎপর্য তুলে ধরে সত্য ও ন্যায় প্রতিষ্ঠায় গণমাধ্যমের ইতিবাচক ও দায়িত্বশীল ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন।
পরিশেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি ও সমৃদ্ধি কামনায় বিশেষ দোয়া করা হয়।

Print Friendly, PDF & Email

Explore More Districts