সরিষাবাড়ীতে জেলা প্রশাসকের আগমন উপলক্ষে মতবিনিময় সভা – দৈনিক আজকের জামালপুর

সরিষাবাড়ীতে জেলা প্রশাসকের আগমন উপলক্ষে মতবিনিময় সভা – দৈনিক আজকের জামালপুর




সরিষাবাড়ীতে জেলা প্রশাসকের আগমন উপলক্ষে মতবিনিময় সভা – দৈনিক আজকের জামালপুর



সরিষাবাড়ী সংবাদদাতা : জামালপুরের সরিষাবাড়ীতে জেলা প্রশাসকের আগমন উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসনের উদ্যোগে গতকাল বুধবার ১৬ অক্টোবার সকালে উপজেলা পরিষদ কনফারেন্স রুমে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। মতবিনিময় সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা শারমিন আক্তারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জামালপুরের জেলা প্রশাসক হাছিনা বেগম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির সভাপতি ফরিদুল কবির তালুকদার শামীম। এতে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সরিষাবাড়ী থানার অফিসার ইনর্চাজ মোঃ চাঁদ মিয়া, উপজেলা কৃষি কর্মকর্তা অনুপ সিংহ, সরিষাবাড়ী উপজেলা প্র্রেস ক্লাবের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল আজিজ, সাধারণ সম্পাদক আবুল হোসেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শওকত জামিল, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোজাম্মেল হক, উপজেলা প্রকৌশলী জাহিদুল ইসলাম, যুব উন্নয়ন কর্মকর্তা মাহবুবুর রহমান প্রমুখ।


Explore More Districts