সরিষাবাড়ীতে উপজেলা পর্যায়ে দেয়াল পত্রিকায় শ্রেষ্ঠ বিজয়ী হলেন জিনাত কবীর জারা – দৈনিক আজকের জামালপুর

সরিষাবাড়ী সংবাদদাতা
জামালপুরের সরিষাবাড়ীতে জাতীয় শিক্ষা সপ্তাহ উপলক্ষ্যে দেয়াল পত্রিকা প্রতিযোগিতায় উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ পুরস্কার পেলেন জিনাত কবীর জারা। গত বুধবার দুপুরে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের আয়োজনে এ পুরস্কার বিতরন করা হয়।
জানা যায়, প্রতি বছরের মতো এবারও জাতীয় শিক্ষা সপ্তাহ উপলক্ষ্যে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের আয়োজনে বিভিন্ন বিষয়ের উপর প্রতিযোগীতার আয়োজন করা হয়। এসময় ডিজিটাল মার্কেটিং এর উপর দেয়াল পত্রিকা বানিয়ে প্রদর্শন করেন সরিষাবাড়ী সরকারি পাইলট উচ্চ মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের ৮ম শ্রেণির শিক্ষার্থী জিনাত কবীর জারা।
এসময় তার আঁকা দেয়াল পত্রিকাটি বিচারকদের নজর কাড়লে উপজেলা পর্যায়ে দেয়াল পত্রিকা প্রতিযোগিতায় শ্রেষ্ঠ বিজয়ী নির্বাচিত হন জিনাত কবীর জারা। পরে উপজেলা পরিষদ হলরুমে জারার হাতে পুরস্কার হিসেবে ক্রেস্ট তুলে দেন সরিষাবাড়ী অর্ণাস কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আমিমুল এহসান শাহিন ও উপজেলা একাডেমিক সুপারভাইজার এ.টি.এম রুহুল আমিন বেগ প্রমুখ।

Explore More Districts