মোস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দেওয়ার পর থেকেই সংকটের শুরু। পরে নিরাপত্তা–সংকটের কারণে ভারতে টি–টুয়েন্টি বিশ্বকাপ খেলতে যায়নি বাংলাদেশ। দুই দেশের বোর্ডের সম্পর্কে চরম অবনতি ঘটায় সেই ঘটনা।
তবে ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) সঙ্গে এবার সম্পর্ক উন্নয়নের উদ্যোগ নিয়েছে বিসিবি। সম্প্রতি বিসিসিআইকে পাঠানো এক চিঠিতে দুই দেশের মধ্যে আসন্ন সিরিজগুলোর বাইরে আরও নতুন কিছু যোগ করা যায় কি না, সেটি ভাবার প্রস্তাব দিয়েছে তারা।
