সুখের মন্ত্র
সারিকার জীবনদর্শন স্পষ্ট, ‘সুখ তখনই, যখন আপনি সত্যিই সুখী হতে চান। যা আনন্দ দেয় না, তাতে না যান। নিজের খুশিতে জীবন কাটান, কাউকে আঘাত না দিয়ে মজা করুন।’ সারিকা আজও নিজের জীবন, অভিজ্ঞতা ও সিদ্ধান্তের প্রতি একেবারে সৎ। অভিনয় হোক বা থিয়েটারের ব্যাকস্টেজ, মা হওয়া হোক বা একজন শিক্ষার্থী হিসেবে—সবকিছুই তাঁর জীবনের অংশ। নিজের নিয়মে বাঁচা, নিজের ছন্দে জীবন—এটাই সারিকার দর্শন।
তথ্যসূত্র: ইন্ডিয়ান এক্সপ্রেস, টাইমস অব ইন্ডিয়া
