সবুর হোসেন বেনাপোল পৌরমেয়র হিসাবে নির্বাচন করার ইচ্ছা প্রকাশ করেছেন

সবুর হোসেন বেনাপোল পৌরমেয়র হিসাবে নির্বাচন করার ইচ্ছা প্রকাশ করেছেন

মো: আনিছুর রহমান বেনাপোল : একজন আদর্শ নেতার অবশ্যই উচ্চ নৈতিক মানদন্ড এবং সততা থাকতে হবে যাতে তার দল তাকে বিশ্বস করতে পারে যে সে জনগনের জন্য নি:স্বার্থ কাজ করতে পারে। নিজের চাওয়া পাওয়ার উর্দ্ধে থেকে যিনি সমাজের মানুষের জন্য কাজ করবেন তিনি হবেন একজন আদর্শ নেতা। এমনি যশোর জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক মো: সবুর হোসেনকে বেনাপোল পৌর মেয়র হিসাবে দেখতে চায় বেনাপোলের সাধারন মানুষ।

 

বিগত ১৭ টি বছর রাজপথে থেকে আন্দোলন সংগ্রাম করেছেন ফ্যাসিবাদি সরকারের বিরুদ্ধে এই সবুর হোসেন। তাকে নাশকতার মামলায় ২০১১ ও ২০২৪ সালে জড়িয়ে দেন ফ্যাসিস্ট আওয়ামী সরকার। তারপরও তিনি থেমে থাকেন নাই। তিনি ভোট চুরি, ভোট ডাকাতি ওই আওয়ামী ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে তার সমর্থকদের নিয়ে দীর্ঘ দিন মাঠে থেকে লড়াই সংগ্রাম করেছেন। দলের জন্য তার যোগাযোগ ও তথ্য আদান প্রদান এর মত যথেষ্ট দক্ষতা আছে। দলের সদস্যদের অনুভুতি বোঝার ক্ষমতা ও আবেগ নিয়ন্ত্রন করে পরিস্থিতী সামলানোর মত যথেষ্ট জ্ঞান আছে এই নেতার।

 

এলাকার জাহাঙীর নামে একজন নাগরিক বলেন, ভবিষ্যাতের ঝুকি ও সুযোগ বোঝার ক্ষমতা এবং সময়পযোগী ও নির্ভুল সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা রয়েছে সবুর হোসেনের। নিজের এবং দলের ভুলের দায়িত্ব ও যথেষ্ট সাহসিকতার সাথে মোকাবেলা করার ও ক্ষমতা রয়েছে ।দলের সদসদের কাজের প্রতি উৎসাহিত করা এবং তাদের দায়িত্ব ও ক্ষমতা প্রদান করে পারফরম্যান্স বৃদ্ধি করার গুনাগুন ও রয়েছে।

 

পৌর এলাকার নাগরিক জনৈক সাকিব হোসেন বলেন, সবুর হোসেন দুর্দিনে মানুষের পাশে থাকেন। সে এলাকার অসহায় গরীব দু:খী মানুষের পাশে থেকে তার সাধ্যমত সাহয্য প্রদান করেন। তিনি বিগত সরকারের আমলে অনেক হয়রানির শিকার হয়েও এলাকার সাধারন মানুষের পাশে থেকে সামর্থ্য অনুযায়ি সাহায্য করেছেন। করনা কালীন সময়ে তিনি অসহায় দুস্থ মানুষের পাশে থেকে তাদের খাদ্য দ্রব্য দিয়ে দীর্ঘদিন পাশে থেকেছেন।

 

বেনাপোল পৌর সভার মেয়র তিনি কেন হতে চান এ বিষয় জানতে চাইলে তিনি বলেন, আমি আমার এলাকার উন্নয়নের জন্য এবং গরীব দুঃখী মানুষের পাশে থেকে সেবা করতে চাই। আমি আমার ব্যবসার পাশাপাশি বাংলাদেশ জাতিয়তাবাদি দলের একজন সদস্য হয়ে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শকে ধারন করে মানুষের পাশে থাকতে চাই। যদি মানুষের পাশে থেকে সেবা করতে পারি এর চেয়ে বড় চাওয়া পাওয়ার আর কিছু থাকবে না। সে লক্ষে আমি আসন্ন পৌর নির্বাচনে বিএনপি থেকে বেনাপোল পৌর সভার মেয়র হিসাবে নির্বাচন করব।

 

সবুর হোসেন বিএনপির ছাত্রদলের থেকে রাজনীতি করে আসছেন। তিনি ২০০৩ সালে ছাত্রদলের দপ্তর সম্পাদক ২০১৭ সালে তিনি জেলা স্বেচ্ছাসেবক দলের ত্রান ও দুর্যোগ বিষয়ক সম্পাদক ২০২৫ সাল থেকে তিনি যশোর জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক এবং বেনাপোল পৌর বিএনপির সদস্য হিসাবে দায়িত্ব পালন করে যাচ্ছেন।

Explore More Districts