বেনাপোল প্রতিনিধি:ত্রয়োদশ জাতিয় সংসদ নির্বাচন উপলক্ষে বেনাপোল স্থল বন্দরের ৯২৫ শ্রমিকদের সাথে বাংলাদেশ জাতিয়তাবাদি দলের ধানের শীষ এর প্রার্থী নুরুজ্জামান এক বৈঠক করেন। এসময় তিনি শ্রমিক ইউনিয়ন এর সকল সদস্যদের নিকট দোয়া চেয়ে বলেন আসন্ন ১২ ফেব্রয়ারী নির্বাচনে যদি আমি আপনাদের ভোটে নির্বাচিত হতে পারি তাহলে আমার সর্বোপ্রথম কাজ হবে স্থলবন্দরে শ্রমিকদের জন্য একটি আধুনিক হাসপাতাল নির্মান। এই শার্শা উপজেলাকে সন্ত্রাস চাঁদাবাজ মাদক ও দুর্নিতীমুক্ত আধুনিক শার্শা গঠন করব। আপনারা জানেন যখন ৫ আগষ্ট এর পর এই বন্দর স্থবীর হয়ে পড়েছিল আমি আপনাদের কাজের জন্য বন্দরকে মাত্র ২ দিনের মধ্যে খুলে দিয়েছিলাম।
রোববার ( ৮ জানুয়ারী) সকাল ৯ টার সময় বেনাপোল হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়ন ৯২৫ এর সভাকক্ষে আরো বলেন আমি স্থলবন্দরের চেয়ারম্যান পরিচালক ও কাস্টমস সহ সকল দফতরের সাথে কথা বলে এটিকে খুলে দিয়েছিলাম। আপনারা গনতন্ত্র পুনরুদ্ধার করতে ও মানুষের কথা বলার অধিকার ফিরিয়ে আনতে ধানের শীষ প্রতিকে ভোট দিবেন। আমি যদি নির্বাচিত হতে পারি তাহলে আপনাদের সমস্যগুলো আগে দেখব।
আমি আপনাদের প্রতি অনেক দুর্বল। আমি এই স্থল বন্দরে সিএন্ডএফ ব্যবসা করি। আপনাদের হাত দিয়ে আমার মালামাল ঢাকাতে যায়। আমি মনে করি আপনারা আমার ব্যবসার একটি অংশ। আমি কোন দলমত নিয়ে এই বন্দরে কাজ করব না। যে যে দল করুক সকলে মিলে এই বন্দরে কাজ করবে। কেউ আমার প্রতি কষ্ট রাখুক তা আমি চাই না। কারোর রুজিতে আমি আঘাত আনতে চাই না। আপনারা মিলে মিশে দল মত নির্বিশেষে কাজ করবেন। আপনারা আমার এই এলাকার মানুষ। আপনারা আমার আপনজন প্রিয়জন।
এ সময় উপস্থিত ছিলেন, বেনাপোল পৌর বিএনপির সহ সভাপতি ইদ্রিস মালেক, বেনাপোল স্থলবন্দর হ্যান্ডেলিং শ্রমিক ইউনিয়ন ৯২৫ এর ভারপ্রাপ্ত সভাপতি তবিবুর রহমান তবি,সাধারণ সম্পাদক মোঃ সহিদ আলী সহ-সাধারণ সম্পাদক মোঃ আব্দুল মজিদ,সহ-সাধারণ সম্পাদক(২) মোঃ জিয়াউর রহমান,সাংগঠনিক সম্পাদক মোঃ রফিকুল ইসলাম, সহ-সাংগঠনিক সম্পাদক মোঃ ইদ্রিস আলী ডাক্তার, কোষাধ্য মোঃ সবুজ হোসেন, প্রচার সম্পাদক মোঃ ওমর ফারুক,বন্দর বিষয়ক সম্পাদক মোঃ আব্বাস আলী, দপ্তর সম্পাদক মোঃ আবুল কাশেম, কার্যনির্বাহী সদস্য মোঃ কামরুজ্জামান,মোঃ ইছাহক মেম্বার,মোঃ জুলু মেম্বার,লিংকন মেম্বার,লেবার সরদার মোঃ হাসেম আলীসহ ৯২৫ এর সকল নেতাকর্মী ও সাধারণ শ্রমিক বৃন্দ্যরা উপস্থিত ছিলেন।



