সন্ত্রাসী হামলার অভিযোগে ছাত্রলীগ নেতা রিয়াজ খান বিমানবন্দরে আটক

সন্ত্রাসী হামলার অভিযোগে ছাত্রলীগ নেতা রিয়াজ খান বিমানবন্দরে আটক

সন্ত্রাসী হামলার অভিযোগে ছাত্রলীগ নেতা রিয়াজ খান বিমানবন্দরে আটককাতার থেকে দেশে ফেরার পথে ইমিগ্রেশন পুলিশের হাতে আটক হলেন মৌলভীবাজারের রাজনগর সরকারি কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক রিয়াজ খান।

রবিবার (২২ মার্চ) মধ্যরাতে দেশে ফেরার পথে শাহজালাল বিমানবন্দর ইমিগ্রেশন পুলিশ তাকে আটক করে। পরে বিমানবন্দর পুলিশের কাছে তাকে হস্তান্তর করা হয়।

জানা যায়, ৪ আগস্ট মৌলভীবাজার শহরে বৈষম্য বিরোধী আন্দোলনে ছাত্রছাত্রী ও সাধারণ জনতার উপর দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে হামলার অভিযোগে রিয়াজ খানের উপর মৌলভীবাজার মডেল থানায় একাধিক মামলা রয়েছে। উল্লেখ্য, ছাত্রলীগ নেতা রিয়াজ খান রাজনগর উপজেলা চেয়ারম্যান ও আওয়ামিলীগ নেতা শাহজাহান খানের ভাতিজা।

ডিএস/এফআর/এসএ

Explore More Districts