ফ্যামিলি ইউনিট
সাক্ষাৎকারে আনুশকা আরও বলেন, সন্তান পালন করা শুধু মা বা বাবার দায়িত্ব নয়, এটি একটি যৌথ কাজ। তাঁর ভাষ্যে, ‘আমরা এটা মা-বাবার আলাদা দায়িত্ব হিসেবে দেখি না। আমরা একটি পরিবার হিসেবে একসঙ্গে কাজ করি। আমাদের কাছে গুরুত্বপূর্ণ বিষয় হলো, আমাদের সন্তান যেন ভারসাম্যপূর্ণ দৃষ্টিভঙ্গি নিয়ে বড় হয়।’
সন্তানদের ক্ষেত্রে প্রথম কয়েক বছর আনুশকাই প্রধানত দেখাশোনার দায়িত্ব পালন করছেন। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘কারণ, এটাই বাস্তবতা। আমি নিজে আমার কাজের সময় ঠিক করতে পারি, বছরে একটি বা দুটি সিনেমা করতে পারি। কিন্তু বিরাট সেটা পারে না, তাঁকে সারা বছর খেলতে হয়। তাই আমাদের জন্য পরিবার হিসেবে একসঙ্গে সময় কাটানোটা সবচেয়ে গুরুত্বপূর্ণ।’


