সন্তকবি রবিদাসের ‘বেগমপুরা’ শহর

সন্তকবি রবিদাসের ‘বেগমপুরা’ শহর

রবিদাস ছিলেন ভক্তিযুগের অন্যতম প্রাণপুরুষ। তাঁর উপাসনা ছিল ‘নির্গুণ ভক্তি’। কোনো মূর্তিতে নয়, বরং হৃদয়ের মধ্যেই ঈশ্বরের অনুভব ছিল তাঁর আরাধ্য। তিনি বিশ্বাস করতেন, ‘মন চাঙ্গা তো কাঠৌরি মে গঙ্গা’। অর্থাৎ, মন পবিত্র হলে, কাঠের পাত্রেও গঙ্গার পবিত্রতা বিরাজ করে। তিনি চেয়েছেন জাত-পাতের ভেদ ভুলে, সবাই যেন এক প্রভুর সন্তান হয়ে থাকে। তাঁর একটি বিখ্যাত কাব্যপঙ্‌ক্তি :

‘রবিদাস জন্ম কে কারণে হোতি নাহি কওি নীচ।
নারি ভুজন কর দ্বারায়ে সোই দেব সম তাচ।’

অর্থাৎ, রবিদাস বলে—জন্মের কারণে কেউ নীচ হয় না। নীচ করে তো মানুষের কর্ম, কর্মেরই কাদা তাকে ডোবায়। যে নারীকে সম্মান করে, তাকে দেবতার মতো জ্ঞান করো।

রবিদাস ছিলেন সমাজে প্রচলিত বর্ণবৈষম্যের কঠোর সমালোচক। নিজে চর্মকার হয়েও তিনি সমাজে ‘ভক্তি’র মাধ্যমে মর্যাদা অর্জন করেন। তিনি বলতেন, একজন নিম্নবর্ণভুক্ত মানুষও যদি পরম ভক্ত হন, তবে তিনি ব্রাহ্মণের চেয়ে শ্রেষ্ঠ।

‘বেগমপুরা’ তাঁর সবচেয়ে সাড়াজাগানো কবিতা। ‘বেগমপুরা’ হলো রবিদাসের স্বপ্নের শহর, মার্ক্সেরও আগের সাম্যবাদ, ফরাসি বিপ্লবেরও আগের সাম্য-মৈত্রী-স্বাধীনতার মেনিফেস্টো। রাষ্ট্রহীন, শ্রেণিহীন, বর্ণহীন—সব অসাম্যমুক্ত এক কল্পনগর।

Explore More Districts