সদরঘাট থানা জামায়াতের উদ্যোগে শফিউল আলমের সমর্থনে গণমিছিল – দৈনিক আজাদী

সদরঘাট থানা জামায়াতের উদ্যোগে শফিউল আলমের সমর্থনে গণমিছিল – দৈনিক আজাদী





বাংলাদেশ জামায়াতে ইসলামী সদরঘাট থানার উদ্যোগে চট্টগ্রাম-১১ (বন্দর–পতেঙ্গা) সংসদীয় আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত ও ১১ দল সমর্থিত প্রার্থী মোহাম্মদ শফিউল আলমের সমর্থনে এক বিশাল গণমিছিল অনুষ্ঠিত হয়েছে।

গণমিছিলে সদরঘাট থানাসহ আশপাশের বিভিন্ন এলাকার সর্বস্তরের জনগণ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। মিছিলটি উত্তর নালাপাড়া শরীফ মসজিদ থেকে শুরু হয়ে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে এক সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়। সমাবেশে বক্তারা বলেন, চট্টগ্রাম-১১ আসনের জনগণ দীর্ঘদিন ধরে দুর্নীতি, চাঁদাবাজি ও বৈষম্যের শিকার। এ অবস্থা থেকে মুক্তি পেতে একজন সৎ, যোগ্য ও আদর্শবান নেতৃত্বের কোনো বিকল্প নেই। শফিউল আলম সেই যোগ্য নেতৃত্ব, যিনি জনগণের অধিকার প্রতিষ্ঠায় আপসহীন ভূমিকা পালন করবেন।

গণমিছিলে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরার সদস্য ও চট্টগ্রাম মহানগরীর সহকারী সেক্রেটারি মুহাম্মদ উল্লাহ, সদরঘাট থানা আমীর এম. এ. গফুর, থানা সেক্রেটারি সরওয়ার জাহান সিরাজি, ২৮ নং ওয়ার্ড আমীর কবির আহমদ, ২৯ নং ওয়ার্ড আমীর মুহাম্মদ ইব্রাহিম, ৩০ নং ওয়ার্ড আমীর হারুনুর রশিদ দিদারসহ অন্যান্য নেতৃবৃন্দ।

বক্তারা আগামী জাতীয় সংসদ নির্বাচনে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দিয়ে জননেতা মোহাম্মদ শফিউল আলমকে বিজয়ী করার জন্য এলাকাবাসীর প্রতি উদাত্ত আহবান জানান। গণমিছিলটি শান্তিপূর্ণ ও সুশৃঙ্খল পরিবেশে সম্পন্ন হয়।




Explore More Districts