সড়ক নিরাপদ রাখতে বিএমপি কমিশনারের নির্দেশ

সড়ক নিরাপদ রাখতে বিএমপি কমিশনারের নির্দেশ

১ March ২০২৫ Saturday ৫:৫০:৩৬ PM

Print this E-mail this


নগর প্রতিনিধি:

সড়ক নিরাপদ রাখতে বিএমপি কমিশনারের নির্দেশ

পবিত্র মাহে রমজানকে সামনে রেখে নিরাপদ সড়ক ও নির্বিঘ্নে যানবাহন এবং জনসাধারণের চলাচল নিশ্চিত করে জনগণকে কাঙ্ক্ষিত পুলিশি সেবা দেওয়ার নির্দেশ দিয়েছেন বরিশাল মেট্রোপলিটন পুলিশের (বিএমপি) কমিশনার মো. শফিকুল ইসলাম। 

শনিবার (১ মার্চ) দুপুরে বিএমপি কমিশনার কার্যালয়ের সম্মেলনকক্ষে ট্রাফিক ডিভিশনের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ নির্দেশ দেন। 

শফিকুল ইসলাম বলেন, শতভাগ পেশাদারিত্বের মাধ্যমে নিজেদের ওপর অর্পিত দায়িত্ব সঠিকভাবে পালন করতে হবে। কোনোভাবেই দায়িত্ব অবহেলা করা যাবে না। যার ওপর যতটুকু দায়িত্ব অর্পিত হয়েছে তা সঠিকভাবে পালন করতে হবে। দায়িত্ব পালনের ক্ষেত্রে কারো কোনো অনিয়ম ও অবহেলা বরদাশত করা হবে না। সভায় তিনি সড়কে সুশৃঙ্খল ট্রাফিক ব্যবস্থাপনা নিশ্চিত করা, যানজট নিরসন, রাস্তার পাশে যত্রতত্র কার পার্কিং ও যেকোনো ধরনের অনিয়মের বিরুদ্ধে যথাযথ আইন প্রয়োগের জন্য সংশ্লিষ্ট সবাইকে দিক-নির্দেশনা দেন। 

এ সময় অনদের মধ্যে উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক), মো. শরফুদ্দীন, উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) মোহাম্মদ ইমদাদ হুসাইন, উপ-পুলিশ কমিশনার (উত্তর) সুশান্ত সরকারসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক



শেয়ার করতে ক্লিক করুন:

Explore More Districts