সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়ে আইসিইউতে চিত্রনায়িকা মেঘলা মুক্তা – DesheBideshe

সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়ে আইসিইউতে চিত্রনায়িকা মেঘলা মুক্তা – DesheBideshe



সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়ে আইসিইউতে চিত্রনায়িকা মেঘলা মুক্তা – DesheBideshe

ঢাকা, ২৯ জুলাই – ভয়াবহ সড়ক দুর্ঘটনার শিকার হয়ে রাজধানীর একটি হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন রয়েছেন জনপ্রিয় চিত্রনায়িকা মেঘলা মুক্তা। বর্তমানে তাকে জরুরি অস্ত্রোপচারের জন্য প্রস্তুত করা হচ্ছে। আজ বুধবার অভিনেত্রীর ব্যক্তিগত ফেসবুক পেজ থেকে তার অ্যাডমিন প্যানেল এক বিবৃতির মাধ্যমে এই খবর নিশ্চিত করেছে।

তবে দুর্ঘটনার বিস্তারিত কারণ বা স্থান সম্পর্কে বিবৃতিতে কিছু উল্লেখ করা হয়নি। ফেসবুক পোস্টে জানানো হয়েছে যে মেঘলা মুক্তার অবস্থা গুরুতর এবং তার দ্রুত সুস্থতার জন্য সবার কাছে দোয়া ও প্রার্থনা চাওয়া হয়েছে। অ্যাডমিন প্যানেল বিশেষভাবে অনুরোধ করেছে যেন কেউ এই বিষয়ে কোনো ভিত্তিহীন তথ্য বা গুজব না ছড়ায়।

যেকোনো নতুন তথ্যের জন্য অফিশিয়াল পেজে নজর রাখতে বলা হয়েছে। উল্লেখ্য যে ভারতের তেলেগু সিনেমা সাকালা কালা ভাল্লাভুডু তে অভিনয় করে ক্যারিয়ারে দারুণ সূচনা করেছিলেন মেঘলা মুক্তা।

এরপর তিনি বাংলাদেশের পায়ের ছাপ, কাঠগোলাপ এবং আগুনের পাখি র মতো প্রশংসিত চলচ্চিত্রে অভিনয় করেছেন। তার এই আকস্মিক অসুস্থতার খবরে বিনোদন অঙ্গন ও ভক্ত মহলে গভীর উদ্বেগের সৃষ্টি হয়েছে। সহকর্মীরা সামাজিক যোগাযোগ মাধ্যমে তার দ্রুত আরোগ্য কামনা করছেন।

এস এম/ ২৯ জুলাই ২০২৬



Explore More Districts