সখীপুরে সড়ক দুর্ঘটনায় নবজাতক জন্মের কয়েক ঘণ্টার মধ্যে মৃত্যু – News Tangail

সখীপুরে সড়ক দুর্ঘটনায় নবজাতক জন্মের কয়েক ঘণ্টার মধ্যে মৃত্যু – News Tangail

নিজস্ব প্রতিনিধি: টাঙ্গাইলের সখীপুরে সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়ে লাইফ সাপোর্টে থাকা অবস্থায় এক নারীর প্রসবে জন্ম নেওয়া নবজাতক কয়েক ঘণ্টার ব্যবধানে মারা গেছে। শুক্রবার (২৬ ডিসেম্বর) দুপুরে শিশুটিকে দাফন করা হয়েছে।

গত ২৩ ডিসেম্বর সখীপুর-গোড়াই সড়কের শোলাপ্রতিমা এলাকায় সিএনজি ও অটোভ্যানের মুখোমুখি সংঘর্ষে প্রতিমা বংকী পশ্চিম পাড়া গ্রামের লিপি আক্তার (৩০)সহ কয়েকজন আহত হন। আহতদের প্রথমে সখীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। লিপির অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে ঢাকায় পাঠানোর পরামর্শ দেন চিকিৎসকরা। অন্যদের প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়।

পরিবারের লোকজন প্রাথমিকভাবে তাকে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করলেও খরচের চাপ সামাল দিতে না পেরে পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে লাইফ সাপোর্টে থাকা অবস্থায় গত বৃহস্পতিবার গভীর রাতে লিপির সন্তান জন্ম নেয়। জন্মের কয়েক ঘণ্টার মধ্যেই নবজাতকটি মারা যায়।

বর্তমানে লিপি আক্তার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে লাইফ সাপোর্টে চিকিৎসাধীন।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন

“নিউজ টাঙ্গাইল”র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

Explore More Districts