সখীপুরে শিল্পী সরকার সন্ধানীর করা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন – নিউজ টাঙ্গাইল | টাঙ্গাইলের খবর

সখীপুরে শিল্পী সরকার সন্ধানীর করা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন – নিউজ টাঙ্গাইল | টাঙ্গাইলের খবর

এম সাইফুল ইসলাম শাফলু: টাঙ্গাইলের সখীপুরে শিল্পী সরকার সন্ধানীর করা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন করেছেন এলাকাবাসী। বুধবার (১৪ অক্টোবর) বিকেলে উপজেলার বেড়বাড়ি পাহাড়কাঞ্চনপুর এলাকাবাসীর উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তব্য দেন শিল্পী বাতেন সরকার, আব্দুল আলীম, লুৎফর রহমান ভূঁইয়া ও ভোলা মিয়া।

বক্তারা বলেন, এলাকার গণ্যমান্য ব্যক্তিদের বিরুদ্ধে দায়ের করা মামলাগুলো মিথ্যা ও হয়রানিমূলক। এসব মামলার কারণে তাঁরা সামাজিক ও মানসিকভাবে ভোগান্তির শিকার হচ্ছেন বলে দাবি করেন তাঁরা। নিরপরাধ কেউ যেন হয়রানির শিকার না হন, সে জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেন বক্তারা। একই সঙ্গে মামলাগুলোর সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদ্‌ঘাটন এবং হয়রানিমূলক মামলা প্রত্যাহারের দাবি জানান তাঁরা।

এ বিষয়ে শিল্পী সরকার সন্ধানী বলেন, “মামলাটি আদালতে চলমান। আমি কোনো মিথ্যা মামলা করিনি। আদালতেই সবকিছুর প্রমাণ হবে।”

Explore More Districts