সখীপুরে শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন করায় আওয়ামীলীগ কর্মী গ্রেপ্তার – News Tangail | নিউজ টাঙ্গাইল

সখীপুরে শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন করায় আওয়ামীলীগ কর্মী গ্রেপ্তার – News Tangail | নিউজ টাঙ্গাইল

সখীপুর প্রতিনিধি:
টাঙ্গাইলের সখীপুরে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদনের ঘটনায় আওয়ামীলীগ কর্মী ও উপজেলা মুক্তিযোদ্ধা সন্তান সংসদের সভাপতি জাহিদ ইকবার জাহাঙ্গীরকে গ্রেপ্তার করেছে পুলিশ।
রবিবার সকালে পৌরসভার উত্তরামোড় থেকে তাকে গ্রেপ্তার করা হয়। বাসাইল থানায় বাস পুড়ানো মামলায় অজ্ঞাতনামা আসামি হিসেবে তাকে গ্রেপ্তার করা হয় বলে পুলিশ জানায়।

জানা যায়, জাহিদ ইকবার জাহাঙ্গীর গত শনিবার সকালে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে উপজেলা আওয়ামীলীগ ও মুক্তিযোদ্ধা সন্তান সংসদের পক্ষে সখীপুর উপজেলা পরিষদ মাঠে কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন। ওইপুষ্পস্তবকে ‘‘ অর্পণের ছবিটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে স্থানীয়দের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা দেয়। পরে সখীপুর ও বাসাইল থানা পুলিশ যৌথভাবে রবিবার সকাল ১০ টার দিকে পৌরসভার উত্তরামোড় এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে। কিছুদিন আগে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মিছিলে হামলার অভিযোগে সখীপুর থানায় করা মামলায় তাকে গ্রেপ্তার করে পুলিশ। ওই মামলায় ৪৮ দিন কারাভোগের পর জামিনে মুক্তি পান তিনি।

এ ব্যাপারে সখীপুর থানার ওসি মোঃ হেলাল উদ্দিন বলেন, বাসাইল থানায় বাস পুড়ানো মামলায় অজ্ঞাতনামা আসামি হিসেবে বাসাইল থানা পুলিশ তাকে গ্রেপ্তারে সহযোগিতা চাইলে আমরা সহযোগিতা করি।
বাসাইল থানা পুলিশ পরিদর্শক (তদন্ত) আশরাফুল ইসলাম বলেন, চলন্তবাসে আগুন দেওয়ার ঘটনার মামলায় সন্দেহভাজন হিসেবে জাহিদ ইকবাল জাহাঙ্গীর নামের এক আসামিকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন

“নিউজ টাঙ্গাইল”র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

Explore More Districts