সখীপুরে বেপরোয়া মোটরসাইকেলের ধাক্কায় বৃদ্ধ গুরুতর আহত – News Tangail | নিউজ টাঙ্গাইল

সখীপুরে বেপরোয়া মোটরসাইকেলের ধাক্কায় বৃদ্ধ গুরুতর আহত – News Tangail | নিউজ টাঙ্গাইল

নিজস্ব প্রতিনিধি: টাঙ্গাইলের সখীপুরে বেপরোয়া গতির মোটরসাইকেলের ধাক্কায় সিরাজুল ইসলাম (৬০) নামে এক বৃদ্ধ গুরুতর আহত হয়েছেন। তিনি বর্তমানে ঢাকার পঙ্গু হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

ঘটনাটি ঘটে গত ২৩ মার্চ সকাল ১১টার দিকে উপজেলার বোয়ালী দক্ষিণপাড়া মসজিদ সংলগ্ন সড়কে।

আহতের ছেলে নাজমুল আহমেদ মিয়া জানান, তার বাবা রাস্তা পার হওয়ার সময় দ্রুতগতির একটি মোটরসাইকেল এসে সজোরে ধাক্কা দেয়। মোটরসাইকেলটি চালাচ্ছিলেন এক অপ্রাপ্তবয়স্ক চালক (যার পরিচয় আইনগত কারণে প্রকাশ করা হয়নি)।

দুর্ঘটনায় সিরাজুল ইসলামের পায়ের দুটি স্থানে হাড় ভেঙে যায় এবং লিগামেন্ট ছিঁড়ে যায়। গুরুতর অবস্থায় তাকে দ্রুত ঢাকায় নিয়ে গিয়ে পঙ্গু হাসপাতালে ভর্তি করা হয়।

স্থানীয়রা জানান, মোটরসাইকেলটি অত্যন্ত বেপরোয়া গতিতে চলছিল, যা এই দুর্ঘটনার প্রধান কারণ বলে ধারণা করা হচ্ছে।

এ ঘটনায় এলাকায় উদ্বেগ ও ক্ষোভের সৃষ্টি হয়েছে। স্থানীয়রা অপ্রাপ্তবয়স্কদের হাতে মোটরসাইকেল তুলে না দিতে অভিভাবকদের প্রতি আহ্বান জানিয়েছেন এবং সড়কে কঠোর নজরদারির দাবি জানিয়েছেন।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন

“নিউজ টাঙ্গাইল”র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

Explore More Districts