সখীপুরে পাগলা কুকুরের তাণ্ডব: একদিনে ৫৩ জন আহত, স্বাস্থ্য কমপ্লেক্সে ভিড় ‎ – News Tangail | নিউজ টাঙ্গাইল

সখীপুরে পাগলা কুকুরের তাণ্ডব: একদিনে ৫৩ জন আহত, স্বাস্থ্য কমপ্লেক্সে ভিড় ‎ – News Tangail | নিউজ টাঙ্গাইল

এম সাফুল ইসলাম শাফলু: টাঙ্গাইলের সখীপুর উপজেলায় পাগলা কুকুরের আক্রমণে একদিনে অন্তত ৫৩ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে নারী, পুরুষ ও শিশুও রয়েছে। এ ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। গত ২৬ এপ্রিল
‎রোববার  সকাল থেকে রাত পর্যন্ত উপজেলার বিভিন্ন এলাকায় এ ঘটনা ঘটে। আহতরা উপজেলার কালিয়া, বড়চওনা, কাকড়াজাম ইউনিয়ন এবং পৌরসভার বাসিন্দা বলে জানা গেছে।
‎স্থানীয় সূত্রে জানা যায়, একটি বা একাধিক উন্মত্ত কুকুর হঠাৎ করে বিভিন্ন এলাকায় মানুষকে ধাওয়া করে কামড়াতে শুরু করে। এতে পথচারী, শিক্ষার্থী ও সাধারণ মানুষ আক্রান্ত হন। ঘটনাটি দ্রুত ছড়িয়ে পড়লে এলাকাজুড়ে আতঙ্কের সৃষ্টি হয় এবং অনেকে ঘর থেকে বের হতে ভয় পান।
‎আহতদের দ্রুত সখীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসকরা তাদের প্রাথমিক চিকিৎসা প্রদান করেন এবং প্রয়োজনীয় রেবিস ভ্যাকসিন প্রয়োগ করা হয়।
‎সখীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডাঃ অরিন আকশিশ সামি বলেন, একদিনে এত সংখ্যক কুকুরে কামড়ানোর ঘটনা অস্বাভাবিক। আক্রান্তদের মধ্যে অনেকেই একাধিক স্থানে কামড়ের শিকার হয়েছেন। তাদের নিয়ম অনুযায়ী ভ্যাকসিন দেওয়া হচ্ছে এবং পরবর্তী ডোজ নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

‎এ বিষয়ে স্থানীয় প্রশাসন ও পৌর কর্তৃপক্ষকে দ্রুত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন এলাকাবাসী। তারা পাগলা কুকুর শনাক্ত করে অপসারণ এবং ভবিষ্যতে এ ধরনের ঘটনা প্রতিরোধে কার্যকর ব্যবস্থা গ্রহণের দাবি জানান।

‎এদিকে, উপজেলা প্রাণিসম্পদ বিভাগের উপজেলা কর্মকর্তা ডঃ সাইদুর রহমান জানিয়েছে, কুকর মারা নিষেধ। পাগলা কুকুর শনাক্তে করে ধরার মতো কোন আধুনিক সরঞ্জামও আমাদের কাছে নেই।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন

“নিউজ টাঙ্গাইল”র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

Explore More Districts