সকালে যে ৫ ভুল অভ্যাসে শরীরে দ্রুত বার্ধক্য আসে – DesheBideshe

সকালে যে ৫ ভুল অভ্যাসে শরীরে দ্রুত বার্ধক্য আসে – DesheBideshe

সকালে যে ৫ ভুল অভ্যাসে শরীরে দ্রুত বার্ধক্য আসে – DesheBideshe

অনেকেরই বয়স বাড়ার আগেই শরীরে বার্ধক্যের ছাপ স্পষ্ট হয়ে ওঠে। ত্বক তার স্বাভাবিক উজ্জ্বলতা হারায় এবং চেহারা দেখায় ক্লান্ত ও নিস্তেজ। অথচ সঠিক নিয়ম মেনে চললে বেশি বয়সেও তারুণ্য ধরে রাখা সম্ভব।

দৈনন্দিন জীবনযাপন এবং বিশেষ করে সকালের কিছু অভ্যাসের ওপর এটি অনেকাংশে নির্ভর করে। সকালের ছোট ছোট কিছু ভুল দীর্ঘমেয়াদে শরীর ও ত্বকের মারাত্মক ক্ষতি করতে পারে।

অনেকেই ঘুম থেকে ওঠার পরপরই মোবাইল ফোন হাতে তুলে নেন। এতে মানসিক চাপ বাড়ে এবং চোখের ওপর বাড়তি চাপ পড়ে। বিশেষজ্ঞদের মতে, দিনের শুরুর ১০ থেকে ১৫ মিনিট স্মার্টফোন থেকে দূরে থাকা উচিত। এর পরিবর্তে হালকা ধ্যান বা শ্বাস-প্রশ্বাসের ব্যায়াম করলে মন শান্ত থাকে।

দীর্ঘ সময় ঘুমের ফলে শরীরে পানির ঘাটতি তৈরি হয়। তাই ঘুম থেকে উঠে পানি পান না করা একটি বড় ভুল। সকালে চা বা কফি পানের আগে অন্তত এক গ্লাস কুসুম গরম পানি বা লেবুপানি পান করা উচিত। এটি হজমশক্তি বাড়াতে এবং শরীর থেকে বিষাক্ত পদার্থ বের করে দিতে সহায়তা করে।

সকালের নাস্তা দিনের সবচেয়ে গুরুত্বপূর্ণ খাবার। অথচ অনেকেই নাস্তা বাদ দেন অথবা ভাজাপোড়া খাবার খান। এতে বিপাক ক্রিয়া ধীর হয়ে যায়। সকালের খাবারে ডিম, ওটস বা ফলের মতো পুষ্টিকর খাবার রাখা জরুরি।

দাঁত মাজার পর ভালোভাবে মুখ না ধুলে ব্যাকটেরিয়া থেকে যেতে পারে, যা ত্বকের ক্ষতি করে। তাই পরিষ্কার ঠান্ডা পানি দিয়ে মুখ ধুয়ে নেওয়া ভালো।

এছাড়া সকালে শরীরচর্চা না করলে রক্ত সঞ্চালন ঠিকমতো হয় না। প্রতিদিন অন্তত ৫ থেকে ১০ মিনিট হালকা ব্যায়াম বা হাঁটার অভ্যাস পেশি সচল রাখে এবং বার্ধক্য দূরে ঠেলে দেয়।

দিনের শুরুতে পর্যাপ্ত পানি পান, সূর্যের আলো গায়ে লাগানো এবং চোখের বিশ্রাম নিশ্চিত করলে শরীর ও মন উভয়ই সতেজ থাকে।

এনএন/ ১৮ ফেব্রুয়ারি ২০২৬



Explore More Districts