সংসদে ‘সাইবার সুরক্ষা বিল-২০২৬’ পাশ

সংসদে ‘সাইবার সুরক্ষা বিল-২০২৬’ পাশ

‘সাইবার সুরক্ষা অধ্যাদেশ-২০২৫’ রহিত করে ‘সাইবার সুরক্ষা বিল-২০২৬’ জাতীয় সংসদে পাস হয়েছে। সাইবার সুরক্ষা নিশ্চিতকরণ এবং সাইবার স্পেসে অপরাধ শনাক্তকরণ, প্রতিরোধ, দমন ও বিচারসহ সংশ্লিষ্ট বিষয়গুলোতে বিধান প্রণয়নের লক্ষ্যে এই বিল আনা হয়।

শুক্রবার (১০ এপ্রিল) জাতীয় সংসদে ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম বিলটি উত্থাপন করেন। পরে কণ্ঠভোটের মাধ্যমে বিলটি পাশ হয়।

এদিন অন্তর্বর্তীকালীন সরকারের আমলে জারি করা অধ্যাদেশগুলোকে স্থায়ী আইনে রূপান্তরের প্রক্রিয়ায় ২০টি বিল পাশ হয়েছে। এর মধ্যে সকালের অধিবেশনে ১০টি বিল পাশ হয়। কোনো বিলে দফাওয়ারি সংশোধনী প্রস্তাব না থাকায় এবং কোনো আলোচনা ছাড়াই সংশ্লিষ্ট মন্ত্রীদের প্রস্তাবের পর সর্বসম্মতিক্রমে বিলগুলো পাশ হয়।

চাঁদপুর টাইমস ডেস্ক/
১০ এপ্রিল ২০২৬

Explore More Districts