সংযুক্ত আরব আমিরাতে বুধবার ঈদুল আজহা: বিভিন্ন প্রদেশে ঈদের জামাতের সময়সূচি – DesheBideshe

সংযুক্ত আরব আমিরাতে বুধবার ঈদুল আজহা: বিভিন্ন প্রদেশে ঈদের জামাতের সময়সূচি – DesheBideshe



সংযুক্ত আরব আমিরাতে বুধবার ঈদুল আজহা: বিভিন্ন প্রদেশে ঈদের জামাতের সময়সূচি – DesheBideshe

আবুধাবি, ২৬ মে – সংযুক্ত আরব আমিরাতসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোতে আগামী বুধবার পবিত্র ঈদুল আজহা উদযাপিত হতে যাচ্ছে। উৎসবের এই দিনে আমিরাতজুড়ে মসজিদ ও ঈদগাহগুলোতে ঈদের জামাত আদায়ের বিশেষ সময়সূচি ঘোষণা করেছে দেশটির সরকার।

ঘোষিত সময় অনুযায়ী আগামী বুধবার ভোর ৫টা ৩৯ মিনিট থেকে ৫টা ৫০ মিনিটের মধ্যে বিভিন্ন প্রদেশে ঈদের নামাজ অনুষ্ঠিত হবে। আমিরাতে বসবাসরত বিভিন্ন দেশের লাখো মুসল্লির সাথে বাংলাদেশের বিপুল সংখ্যক প্রবাসীও এই নামাজে অংশ নেবেন।

দেশটির প্রধান শহরগুলোর মধ্যে আবুধাবিতে সকাল ৫টা ৫০ মিনিটে এবং দুবাইয়ে ৫টা ৪৫ মিনিটে ঈদের জামাত অনুষ্ঠিত হবে। এছাড়া শারজাহ ও উম্মে আল কুইনে ৫টা ৪৩ মিনিট, আজমানে ৫টা ৩৯ মিনিট এবং রাস আল খাইমায় ৫টা ৪০ মিনিটে নামাজের সময় নির্ধারণ করা হয়েছে।

অন্যদিকে ফুজাইরাহে ৫টা ৪১ মিনিট এবং আল আইনে ৫টা ৪৫ মিনিটে মুসল্লিরা ঈদের জামাতে শরিক হবেন। দেশটির সরকার ও স্থানীয় প্রশাসন ইতিমধ্যে উৎসবমুখর পরিবেশে সুষ্ঠুভাবে নামাজ আদায়ের যাবতীয় প্রস্তুতি সম্পন্ন করেছে।

এস এম/ ২৬ মে ২০২৬



Explore More Districts