মহসিন মোল্যা, বিশেষ প্রতিবেদক-
শ্রীপুরে ” হাম-রুবেলা টিকাদান ” ক্যাম্পেইন-২০২৬ উপলক্ষে উপজেলা সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা স্বাস্থ্য বিভাগের আয়োজনে রবিবার সকালে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার রুমে এ সমন্বয় সভার আয়োজন করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নাজমুল ইসলাম সমন্বয় সভায় সভাপতিত্ব করেন।
এ সময় বক্তব্য রাখেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. আব্দুর রাজ্জাক, মহিলা বিষয়ক কর্মকর্তা গৌরাঙ্গ চন্দ্র বিশ্বাস, আনসার ভিডিপি কর্মকর্তা নারগিস পারভিন, খামারপাড়া মাদ্রাসার অধ্যক্ষ মো. কাওছার উদ্দিন, আমতৈল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাজিম উদ্দিন, কাজলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. ইবনে আজম , উপজেলা ইমাম সমিতির সভাপতি মো. আক্তারুজ্জামান, সাংবাদিক খান আবু হাসান, ইপিআই টেকনোলজিষ্ট তুষার কান্তি ঢালী, স্বাস্থ্য পরিদর্শক সবিতা রাণী বিশ্বাস প্রমুখ।
৩ সপ্তাহব্যাপী চলা হাম- রুবেলা টিকাদান ক্যাম্পেইনের উপর তথ্য উপস্থাপনা করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. আশরাফুজ্জামান লিটন।
তিনি জানান, উপজেলার প্রতিটি শিশুকে এক ডোজ হাম-রুবেলা টিকা দেওয়া হবে। তবে যে সমস্ত শিশু অসুস্থ তাদেরকে সুস্থ হবার পর এ টিকা দেওয়া হবে। এছাড়া যে সমস্ত শিশু হামের টিকা নিয়েছেন কিন্তু ২৮ টিন অতিবাহিত হয়নি সেই শিশুদেরকে ২৮ টিন পার হবার পর টিকা দেওয়া হবে। সভায় জানানো হয় আগামীকাল রবিবার থেকে শ্রীপর উপজেলায় ১৬ হাজার ৫ শত ৯৫ জন শিশুকে একটি করে হাম- রুবেলা টিকা দেওয়া হবে। ২০ এপ্রিল সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ১৯৩ টি কেন্দ্রে ২৫ জন টিকা দানকারী ও ৪৯ জন স্বেচ্ছাসেবী টিকা প্রদান করবেন। এছাড়া ২৪ জন সুপারভাইজার টিকা প্রদান তদারকী করবেন।
পোষ্ট শেয়ার করুন

