মহসিন মোল্যা, বিশেষ প্রতিবেদক-
‘স্বাস্থ্য সুরক্ষায় পরিষ্কার হাত সর্বদায় গুরুত্বপূর্ণ’– এই প্রতিপাদ্য নিয়ে মঙ্গলবার সকালে জাতীয় স্যানিটারি মাস ও বিশ্ব হাত ধোয়া দিবস-২০২৪ উপলক্ষে মাগুরা শ্রীপুরে আলোচনা সভা ও বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়েছে।
দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসন ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের আয়োজনে উপজেলার পরিষদের মিলনায়তনে আয়োজিত আলোচনা সভা সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রাখী ব্যানার্জী।
শ্রীপুর জনসাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উপ-সহকারী প্রকৌশলী ইমরান মাহমুদ অমির সঞ্চালনায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা জনস্বাস্থ্য অফিসের অফিস-সহকারী রাজু আহমেদ, মেকানিক মো. সোহাগ হোসেনসহ স্কুল-কলেজের দুই শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করে।
পোষ্ট শেয়ার করুন

