শ্রম রপ্তানি থেকে দক্ষতা রপ্তানির দিকে অগ্রসর হওয়ার আহ্বান

শ্রম রপ্তানি থেকে দক্ষতা রপ্তানির দিকে অগ্রসর হওয়ার আহ্বান

বাংলাদেশের দক্ষতা, কর্মসংস্থান ও কর্মপ্রস্তুতি নিয়ে জাতীয় দৃষ্টিভঙ্গি নির্ধারণের লক্ষ্যে গতকাল মঙ্গলবার রাজধানীর হোটেল শেরাটন, বনানীতে অনুষ্ঠিত হলো ন্যাশনাল স্কিলস ডায়ালগ ২০২৬। এ সংলাপে শিক্ষা, প্রশিক্ষণ, নীতি ও কর্মশক্তি উন্নয়ন খাতের নেতারা অংশগ্রহণ করেন।

সংলাপে বক্তারা বলেন, বাংলাদেশকে কেবল শ্রম রপ্তানিকারক দেশ হিসেবে না দেখে দক্ষতা রপ্তানিকারক দেশ হিসেবে গড়ে তুলতে হবে। বৈশ্বিক প্রতিযোগিতায় টিকে থাকতে উৎপাদনশীলতা, পেশাদারত্ব এবং স্বীকৃত দক্ষতার ওপর গুরুত্বারোপ করা জরুরি। আলোচনায় আরও বলা হয়, দক্ষতাকে একটি খাতভিত্তিক বিষয় হিসেবে নয়, বরং জাতীয় সম্পদ ও দীর্ঘমেয়াদি বিনিয়োগ হিসেবে বিবেচনা করতে হবে।

Explore More Districts