বন্দর জেটি ও টার্মিনাল পরিচালনাকারী প্রতিষ্ঠানগুলোর সংগঠন বার্থ অপারেটরস, শিপহ্যান্ডলিং অপারেটরস অ্যান্ড টার্মিনাল অপারেটরস ওনার্স অ্যাসোসিয়েশনের (বোটসোয়া) সভাপতি ফজলে একরাম চৌধুরী প্রথম আলোকে বলেন, ‘জেনারেল কার্গো বার্থ বা জিসিবি টার্মিনালে জাহাজ থেকে কনটেইনার ও পণ্য ওঠানো-নামানোর জন্য আমরা শ্রমিক বুকিং দেওয়ার চেষ্টা করেও পারিনি। যন্ত্রপাতির অপারেটররাও কাজে যোগ দেননি। এ কারণে জিসিবিতে পরিচালন কার্যক্রম ব্যাহত হচ্ছে।’
চট্টগ্রাম বন্দর জাতীয়তাবাদী শ্রমিক দলের সাধারণ সম্পাদক ইব্রাহিম খোকন প্রথম আলোকে বলেন, কর্মসূচিতে স্বতঃস্ফূর্তভাবে কর্মচারী ও শ্রমিকেরা অংশ নিয়েছেন। বিকেল চারটা পর্যন্ত এ কর্মসূচি চলবে।


