শ্রমিকদের পাওনা পরিশোধে ৫২৫ কোটি টাকা পেল বেক্সিমকো – DesheBideshe

শ্রমিকদের পাওনা পরিশোধে ৫২৫ কোটি টাকা পেল বেক্সিমকো – DesheBideshe

শ্রমিকদের পাওনা পরিশোধে ৫২৫ কোটি টাকা পেল বেক্সিমকো – DesheBideshe

ঢাকা, ০৬ মার্চ – বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্কের লে-অফকৃত ১৪ প্রতিষ্ঠানের শ্রমিক-কর্মকর্তাদের পাওনাদি পরিশোধে ৫২৫ কোটি ৪৬ লাখ টাকার চেক হস্তান্তর করেছে সরকার। আগামী ৯ মার্চ থেকে বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্কের লে-অফকৃত ১৪টি প্রতিষ্ঠানসমূহের সকল শ্রমিক ও কর্মচারীর পাওনাদি পর্যায়ক্রমে পরিশোধ করা হবে।

বৃহস্পতিবার শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেন অভিপ্রায় অনুসারে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব এ এইচ এম সফিকুজ্জামান বাংলাদেশ এক্সপোর্ট ইমপোর্ট কোম্পানী লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ওসমান কায়সার চৌধুরীর কাছে চেক হস্তান্তর করেন।

এর আগে বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্কের শিল্প প্রতিষ্ঠানসমূহের শ্রম ও ব্যবসায় পরিস্থিতি পর্যালোচনা সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির ৮ম সভার সিদ্ধান্ত অনুযায়ী বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্কের লে-অফকৃত ১৪টি প্রতিষ্ঠানের শ্রমিকদের পাওনাদি পরিশোধের লক্ষ্যে সরকার ৫২৫.৪৬ কোটি টাকা মঞ্জুর করা হয়। এই অর্থের মধ্যে ৩২৫ কোটি ৪৬ লাখ টাকা দেবে অর্থ বিভাগ এবং বেক্সিমকো গ্রুপকে ঋণ হিসেবে ২০০ কোটি টাকা দিয়েছে শ্রম মন্ত্রণালয়ের কেন্দ্রীয় তহবিল।

গত ২৭ ফেব্রুয়ারি গাজীপুরে বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্কের ১৪ প্রতিষ্ঠান পুরোপুরি বন্ধ ঘোষণা করা হয়। বেক্সিমকোর এসব প্রতিষ্ঠানে ৩১ হাজার ৬৬৯ জন শ্রমিক এবং এক হাজার ৫৬৫ জন কর্মকর্তা কাজ করতেন।

সূত্র: ঢাকা টাইমস
এনএন/ ০৬ মার্চ ২০২৫



Explore More Districts