শেরপুরে এনটিভির প্রতিষ্ঠা বার্ষিকী পালিত – দৈনিক আজকের জামালপুর

শেরপুরে এনটিভির প্রতিষ্ঠা বার্ষিকী পালিত – দৈনিক আজকের জামালপুর




শেরপুরে এনটিভির প্রতিষ্ঠা বার্ষিকী পালিত – দৈনিক আজকের জামালপুর



ঝিনাইগাতী সংবাদদাতা
শেরপুর জেলায় বেসরকারি টিভি চ্যানেল এনটিভি সময়ের সাথে আগামীর পথে স্লোগান নিয়ে গতকাল শনিবার রাতে শেরপুর প্রেস ক্লাবে এনটিভি ২৪ বছরে পদার্পণ উপলক্ষে সাংবাদিকদের নিয়ে জাঁকজমকপূর্ণ ভাবে প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। শেরপুর প্রেস ক্লাবের সভাপতি ও এনটিভির প্রতিনিধি কাকন রেজার সভাপতিত্বে সোহেল রানার সঞ্চালনায় কেক কাটা ও এনটিভির সাফল্য কামনা করে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন প্রেস ক্লাবের সাবেক সভাপতি রফিকুল ইসলাম আধার, কার্যকরী কমিটির সভাপতি রফিক মজিদ,সাধারণ সম্পাদক মাছুদুর রহমান বাদল, সাবেক সাধারণ সম্পাদক মেরাজ উদ্দিন,সাংগঠনিক সম্পাদক হানিফ উদ্দিন, সাংবাদিক জিএম বাবুল, দেবাশীষ শাহা রায়, গোলাম রব্বানী-টিটু, জুবাইদুল ইসলাম. নাইম ইসলাম, মোরাদ হোসেন সহ জেলায় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত সাংবাদিকগণ। পরে অনুষ্ঠানের সভাপতি কাকন রেজা সকলের অংশ গ্রহণের জন্যে কৃতজ্ঞতা প্রকাশ করে এনটিভির পরিবারের জন্যে দোয়া চেয়ে প্রেস ক্লাবকে সামনে এগিয়ে নেওয়া ও উন্নয়নের জন্যে সবার সহযোগিতা কামনা করেন।


Explore More Districts