শেবাচিমহা থেকে ২ নারী আটক, অনৈতিক সম্পর্কের অভিযোগ

শেবাচিমহা থেকে ২ নারী আটক, অনৈতিক সম্পর্কের অভিযোগ

৩০ April ২০২৬ Thursday ১২:২৬:৩২ AM

Print this E-mail this


শেবাচিমহা থেকে ২ নারী আটক, অনৈতিক সম্পর্কের অভিযোগ

বরিশাল শের–ই–বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে (শেবাচিম) চিকিৎসাধীন অবস্থায় অসংলগ্ন ও অশোভন আচরণের অভিযোগে দুই তরুণীকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার (২৮ এপ্রিল) দুপুরে হাসপাতালের মেডিসিন ওয়ার্ড থেকে তাদের আটক করা হয়।

পুলিশ ও হাসপাতাল সূত্রে জানা গেছে, ২৭ বছর বয়সী এক তরুণী হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। তার সেবায় ২০ বছর বয়সী আরেক তরুণী সেখানে অবস্থান করছিলেন। তাদের আচরণ সন্দেহজনক মনে হলে দায়িত্বপ্রাপ্ত আনসার সদস্যরা বিষয়টি হাসপাতাল কর্তৃপক্ষকে জানান। পরে চিকিৎসাধীন তরুণীর মায়ের মৌখিক অভিযোগের ভিত্তিতে তাদের আটক করে থানায় নেওয়া হয়।

সংশ্লিষ্টদের দাবি, আটক দুই তরুণীর পরিচয় সামাজিক যোগাযোগমাধ্যম টিকটকের মাধ্যমে।

পরবর্তীতে তাদের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে ওঠে, যা নিয়ে পারিবারিক জটিলতা তৈরি হয়।

চিকিৎসাধীন তরুণী বিবাহিত এবং তার একটি সন্তান রয়েছে বলেও জানা গেছে।

বরিশাল কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল মামুন জানান, অভিযোগের ভিত্তিতে দুই তরুণীকে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নেওয়া হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা নিজেদের মধ্যে সম্পর্কের বিষয়টি স্বীকার করেছেন। তিনি আরও জানান, পরিবারের পক্ষ থেকে কোনো সুনির্দিষ্ট ফৌজদারি অভিযোগ না থাকায় তাদের প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে আদালতে পাঠানো হয়েছে। আদালতই এ বিষয়ে পরবর্তী সিদ্ধান্ত নেবেন।

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক


শেয়ার করতে ক্লিক করুন:

Explore More Districts